থানার মধ্যে ঘটে গেল এক বড়সড় নাটক। টুইটারে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তা মুহূর্তে ভাইরাল। তা নিয়ে চর্চার অন্ত নেই। ভিডিও অনুযায়ী এক নববিবাহিতা তরুণী বিয়ের বেনারসি পরেই থানায় এসে হাজির। তাঁর দাবী দুটো বিয়ে করবে সে। তাঁকে সামলাতে হিমশিম খেতে হল মহিলা পুলিশকে।
এই ভিডিওটি আদতে কোথাকার, তা জানা যায়নি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দীপিকা নারায়ণ ভরদ্বাজ। তিনি পেশায় সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা। এই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই তরুণী বিয়ের বেনারসি পরেই রয়েছেন। দেখে যতদূর মনে হচ্ছে তিনি ম’দ্যপান করেছেন। সেই অবস্থাতেই থানায় এসে দুটো বিয়ে করার দাবী জানাচ্ছেন তিনি।
দীপিকার শেয়ার করা ভিডিওর ক্যাপশনে যা লেখা হয়েছে। সেই অনুযায়ী, তরুণীর সবেমাত্র বিয়ে হয়েছে। মনে করা হচ্ছে, বিয়ের আসর থেকেই পুলিশের কাছে এসেছেন তিনি। থানায় গিয়ে নিজের প্রেমিকের সঙ্গে আবার বিয়ে করার দাবী জানাচ্ছেন।
ফের একবার বিয়ের দাবী জানিয়ে গোটা থানায় হল্লা করতে থাকেন তিনি। হাতের সামনে কাগজপত্র, ফোন যা পাচ্ছিলেন, তাই-ই ছুঁড়ে ফেলতে থাকেন তরুণী। তাঁর এমন কাণ্ড অনেকেই ভিডিও করছিলেন। কোনওভাবে ওই তরুণীকে সামলে ভিতরে নিয়ে যান মহিলা পুলিশকর্মীরা। এই ভিডিও দেখার পর অনেকেই তরুণীকে সদ্য বিয়ে করা স্বামীর জন্য দুঃখপ্রকাশ করেছেন।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!