পরপর অগ্নিকান্ড হাওড়ার আন্দুলে, অসাধু চক্রের কাজ সন্দেহ ব্যবসায়ীদের

হাওড়ার আন্দুলে একই রকমের দুর্ঘটনা | একই সপ্তাহে পরপর তিনবার কাছাকাছি জায়গায় আগুন | পিছনে কি রয়েছে কোন চক্র? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন স্থানীয় ব্যবসায়ীরা | কারণ দোকান বন্ধ করে গিয়ে যখন বাড়ি যান তখন এমন ঘটনা ঘটার কোন কারণই নেই বলে জানান তারা |

পরপর অগ্নিকান্ড হাওড়ার আন্দুলে, অসাধু চক্রের কাজ সন্দেহ ব্যবসায়ীদের

মঙ্গলবার মধ্যরাতে হাওড়ার আন্দুল বাজারে পর পর চারটি দোকান ভয়াবহ অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয় । প্রথমে আগুনের ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কিত এলাকার বাসিন্দারা পুলিশ ও দমকলে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে ।

আগুন যাতে আশপাশের দোকান এবং বাড়িতে না ছড়িয়ে পড়ে তারও চেষ্টা করেন দমকল কর্মীরা। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়ায় ।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে এই আন্দুল বাজারে। এদিন রাতে কি থেকে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে জানা গেছে। তবে কারা জড়িত এর সঙ্গে তা নিয়ে মোটেই মুখ খোলেননি ব্যবসায়ীরা | তাদের এড়িয়ে যাওয়া দেখে মনে হচ্ছে কিছু লুকোচ্ছেন না তো তারা ?

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর