পুরভোটের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এই রাজ্যে বিজেপি কর্মীদের অকারণে নানারকম মামলায় ফাঁসিয়ে জেলে ভরা হচ্ছে বলে নরেন্দ্র মোদির কাছে অভিযোগ করেছেন দিলীপ। তবে দিল্লির সংসদ ভবনে দাঁড়িয়ে দিলীপের সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হল, ‘ আমাদের কর্মীদের গাঁজা কেস দিয়ে জেলে ভরা হচ্ছে।’
রাজ্য বিজেপি সভাপতি এহেন মন্তব্য রীতিমত হাসির খোরাক হয়ে উঠেছে নেট দুনিয়ায়। কেউ কেউ বলছেন, ‘ পুলিশ ঠিক কাজই করছে। গরুর দুধে সোনা পাওয়ার তত্ত্ব দিলে তাঁদের গাঁজা কেস ছাড়া আর কী বা দেওয়া যায়!’ তবে রাজ্য বিজেপি সভাপতি বলেছেন, প্রধানমন্ত্রী গোটা বিষয়টি দেখবেন বলে তাঁকে আশ্বাস দিয়েছেন।
এদিকে, বুধবার সকাল থেকেই সারাদেশে করোনা আতঙ্ক যেন এক নতুন মাত্রা নিয়েছে। বিশেষত নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির যাবতীয় কর্মীদের মধ্যে করোনা আতঙ্ক সবচেয়ে চরম আকার ধারণ করেছে। তাই এদিন রাজ্য বিজেপির সদর দফতরের বাইরে বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে করোনা প্রতিরোধে মাস্ক বিলি করতেও দেখা যায়।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার