ট্রাম্পের সম্মেলনে যোগদানকারী ব্যক্তির করোনা ভাইরাস, ট্রাম্পের সঙ্গেও হাত মিলিয়েছেন বলে দাবী

মার্কিন যুক্তরাষ্ট্রে শীর্ষস্থানীয় রাজনৈতিক দল কনজারভেটিভ দের একটি সম্মেলনে অংশগ্রহণ করা একব্যক্তিকে করোনা ভাইরাসে আক্রান্ত পাওয়া গেছে। ঐ সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও। কর্মকর্তারা বলেছেন যে কনজারভেটিভ পলিটিকাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি) হলো রাজনৈতিক দল কনজারভেটিভদের দেশের বৃহত্তম বার্ষিক জনসভা যেখানে হাজার হাজার মানুষ জড় হন ।

ট্রাম্প এবং পেন্স ছাড়াও, মন্ত্রীপরিষদের একাধিক সদস্য এবং হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা ২৬-২৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনের নিকটে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । শনিবার অনুষ্ঠানের আয়োজক আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন টুইটারে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, “সম্মেলনের আগে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। নিউ জার্সির একটি হাসপাতাল সেই ব্যক্তিকে পরীক্ষা করা হয়েছে এবং রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।” এই ব্যক্তি পৃথকভাবে রাখা হয়েছে এবং নিউ জার্সিতে যত্ন ও চিকিৎসা করা হচ্ছে । বিবৃতিতে বলা হয়েছে, এই ব্যক্তির রাষ্ট্রপতি বা উপ-রাষ্ট্রপতির সঙ্গে কোনও যোগাযোগ হয় নি এবং প্রধান সভাস্থলের অনুষ্ঠানগুলিতেও উনি অংশগ্রহন করেননি ।

তবে ইউনিয়নের চেয়ারম্যান ম্যাট শেকল্প দ্য ওয়াশিংটন পোস্টকে বলেছেন যে তিনি এই অনুষ্ঠানে সংক্রামিত ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন এবং সম্মেলনের শেষ দিন উনি ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন। কোভিড ১৯ এর হোয়াইট হাউসে পৌঁছনোর বিষয়ে জিজ্ঞাসা করা হলে, ট্রাম্প বলেন, “আমি চিন্তিত নই।” তিনি আরও বলেন যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সত্ত্বেও তার পুনঃনির্বাচনের প্রচার সমাবেশ অব্যাহত থাকবে ।

 

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর