দেশের সবথেকে কমদামী ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির Ola, কেনার আগে জেনে নিন Ola S1 Air দাম ও ফিচার্স

খুব শীঘ্রই বিক্রি শুরু হবে Ola S1 Air ই-স্কুটারের। আগামী ২৮শে জুলাই থেকে বুক করা যাবে এই স্কুটার আর তা চলবে ৩১শে জুলাই পর্যন্ত। সংস্থার তরফে জানানো হয়েছে যারা আগেই এই স্কুটার বুক করেছেন, তারা ২৮শে জুলাইয়ের পরই পেয়ে যাবেন এই স্কুটার। তারা দামের উপর ১০,০০০ টাকা ছাড় পাবেন।

কী কী ফিচার্স রয়েছে Ola S1 Air ই-স্কুটারে?

  • এই স্কুটারে রয়েছে ৩ কিলোওয়াট ব্যাটারি প্যাক যা ফুল চার্জে ১০১কিলোমিটার রেঞ্জ দিতে পারে। ব্যাটারি শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় নেয় সাড়ে ৪ ঘণ্টা মতো।
  • এই ইলেকট্রিক স্কুটারে কল, SMS ইত্যাদি এলার্টও পাওয়া যাবে।
  • এছাড়াও মিলবে জিও ফেন্সিং, অ্যান্টি-থেফট এলার্ম, মিউজিক কন্ট্রোল, OTA আপডেট, ৩৪ লিটার আন্ডার সিট স্টোরেজ ও একাধিক রাইডিং মোড।
  • এই স্কুটারের হেডলাইট টেললাইট এবং টার্ন সিগন্যাল ল্যাম্প রয়েছে এলইডি।
  • স্কুটির সর্বোচ্চ গতি ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
  • থাকছে টিউবলেস টায়ার, সামনে টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনে টুইন সাসপেনশন রয়েছে এই স্কুটারে। এই স্কুটির দু চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক।
  • ব্লুটুথ কানেক্টিভিটি ও ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকছে এই স্কুটারে।
  • স্কুটারের কার্ব ওয়েট রয়েছে ৯৯ কেজি।

কত টাকায় মিলছে এই ই-স্কুটার?

এই ই-স্কুটারের দাম ১.১. লক্ষ টাকা। তবে এই সকল গ্রাহকদের জন্য পারচেজ উইন্ডো চালু থাকবে ৩০শে জুলাই পর্যন্ত। কারণ পরের দিন কেবল নতুন গ্রাহকরাই এই পারচেজ উইন্ডোতে অংশ নিতে পারবেন। তবে তারা কোনও ছাড় পাবেন না।

তাদের এই ইলেকট্রিক স্কুটার কিনতে হবে ১.২০ লক্ষ টাকায়। সংস্থার দাবী, অগাস্ট মাস থেকেই ডেলিভারি শুরু হয়ে যাবে Ola S1 Air ইলেকট্রিক স্কুটারের।

RELATED Articles