iPhone 15-র বাজার নষ্ট করতে এবার আরও উন্নত ফিচার্সের ফোন আনছে গুগল, পুজোর আগেই লঞ্চ হবে Pixel 8 সিরিজ

পুজোর আগে লঞ্চ হতে চলেছে গুগলের Google Pixel 8 ও 8 Pro ফোন। নতুন এই সিরিজের ফোনে আরও নতুন নতুন ও উন্নত ফিচার্স আনতে চলেছে গুগল। এই ফোন লঞ্চের আগেই আবার লঞ্চ হচ্ছে আইফোন ১৫। আগামী ১২ সেপ্টেম্বর লঞ্চ হবে আইফোনের নতুন সিরিজের ফোন। ফলে পুজোর আগে যে আইফোন ও গুগলের নতুন সিরিজের ফোন একে অপরকে টেক্কা দেবে, তা বলাই বাহুল্য।

কী কী সম্ভাব্য ফিচার্স থাকতে পারে Google Pixel 8 ও 8 Pro ফোনে?

  • ডিজাইনের ক্ষেত্রে প্রায় Pixel ৭ সিরিজের অনুরূপ। এই ফোনে থাকবে ৬.১৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেস রেট।
  • ফোনে দেখা যাবে Tensor G3 প্রসেসর দেখা যাবে।
  • গুগলের এই সিরিজের ফোনে থাকতে পারে ৪,৪৮৫ মেগাহার্টজ ব্যাটারি সঙ্গে ২৪ ওয়াট ফাস্ট চার্জিং ও ২০ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা।
  • এই ফোনে বেশ কিছু অত্যাধুনিক সুবিধাও থাকবে যেমন AI ও মেশিন লার্নিং ফিচার্স। লাইভ ট্রান্সলেশন ও ফটো ব্লার সহ একাধিক সুযোগ-সুবিধা মিলবে এই স্মার্টফোনে।
  • স্টোরেজের ব্যাপারে নিশ্চিত তথ্য জানা না গেলেও, রিপোর্ট অনুযায়ী গুগল পিক্সেল ৮ স্মার্টফোনে সর্বোচ্চ ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম থাকতে পারে।
  • ক্যামেরার ক্ষেত্রে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। যার মধ্যে মুল সেন্সর ৫০ মেগাপিক্সেল এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর। ফ্রন্টে সেলফি ও ভিডিয়ো কলের জন্য ১১ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে।
  • জানা যাচ্ছে, এই সেন্সর আগের তুলনায় ৩৫ শতাংশ উজ্জ্বল ছবি তুলতে সাহায্য করবে। পাশাপাশি HDR মোডেও পাওয়া যাবে ভালো ছবি।

কবে লঞ্চ হবে গুগলের এই ফোন?

গুগল নেক্সট জেনারেশন ফ্ল্যাগশিপ স্মার্টফোন দুটি মডেলে আসবে বলে জানা যাচ্ছে। ৪ অক্টোবর তারিখে এই স্মার্টফোনের অফিশিয়াল ঘোষণা করবে গুগল।

Google Pixel 8 ও 8 Pro এর দাম কত হবে?

রিপোর্ট অনুযায়ী, এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের সম্ভাব্য দাম ভারতীয় মুদ্রায় ৮৫,২০০ টাকা এবং ১২৮ জিবি মডেলের দাম ৭৮,৪০০ টাকা। যদিও এই দাম চূড়ান্ত নয়। উল্লেখিত তারিখে স্মার্টফোনের উপলব্ধতা এবং দামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে গুগল।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles