স্কুটার কিনতে চান কিন্তু বাজেট কম? Dynamo নিয়ে এল খুব কম দামে ৬টি নতুন ই-স্কুটার, দাম ৫৫,০০০ মধ্যেই

অনেকেই বর্তমানে জ্বালানির জ্বালা থেকে বাঁচতে পেট্রোল চালিত গাড়ি, বাইক বা স্কুটারের বদলে, ইলেকট্রিক স্কুটার বেছে নিচ্ছেন। তবে ই-স্কুটারের দামের জন্য অনেকেই চাইলেও তা কিনতে পারেন না। এবার একদম কম বাজেটের মধ্যে ই-স্কুটার এল বাজারে যা সকলের সাধ্যের মধ্যেই।

সম্প্রতি গ্রেটার নয়ডার আয়োজিত ইন্ডিয়া এক্সপো ২০২৩ অনুষ্ঠানে ৬টি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে Dynamo। এই ই-স্কুটারগুলির দাম ৫৫,০০০ টাকার মধ্যে। এই ই-স্কুটারগুলি হল- Alpha, Smiley, Infinity, VX1, RX1 ও RX4।

Dynamo Alpha, Smiley, Infinity ও VX1-এর দাম, ও ফিচার্স

  • Dynamo Electric এই চারটি স্কুটারই লো-স্পিড ইলেকট্রিক স্কুটার।
  • এই স্কুটারগুলি মাত্র ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ ভাবে চার্জ হয়ে যাবে।
  • এই স্কুটারে একবার চার্জ দিলেই তা ২০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।
  • এই স্কুটারগুলিতে ব্যবহার করা হয়েছে ২ kW ও ৩ kW সোয়্যাপেবল ব্যাটারি প্যাক।
  • এই চারটি ইলেকট্রিক স্কুটারেরই দাম শুরু হচ্ছে ৫৫,০০০ টাকা থেকে।
  • Dynamo ইলেকট্রিকের নানান অথরাইজ়ড শোরুম থেকে গ্রাহকরা এই ই-স্কুটারগুলি ক্রয় করতে পারবেন।

Dynamo RX1 ও RX4-এর ফিচার্স ও দাম

  • Dynamo RX1 একটি হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার।
  • এই স্কুটারে ২ kW ব্যাটারি রয়েছে।
  • ভারতের বাজারে এই ই-স্কুটারের দাম ৮২,০০০ টাকা (এক্স-শোরুম)।
  • Dynamo RX4 ইলেকট্রিক স্কুটারে ৩ kW ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
  • এই ই-স্কুটারের দাম ৯৯,০০০ টাকা।
  • Dynamo RX1 এবং RX4 এই দুই ই-স্কুটারই ৬৫ Kmph সর্বাধিক স্পিড দিতে পারে।
  • এই দুই স্কুটারেই রয়েছে ব্লুটুথ স্পিকার্স, USB চার্জিং পোর্ট, একটি সেন্ট্রাল লকিং সিস্টেম এবং অ্যান্টি-থেফট্ অ্যালার্ম।
Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর