বিয়ের নেশা! ঘরে রয়েছে ৪ বউ, ৫ নম্বর বউ আনতে চায় ছেলে, ছেলের পাগলামি ঠেকাতে সাংবাদিক বৈঠক ডাকলেন অতিষ্ঠ বাবা

কোনও নেশাজাত দ্রব্য নয়, যুবকের নেশা হল বিয়ে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। বিয়ের নেশাই রয়েছে যুবকের। আর সেই নেশা থেকেই ইতিমধ্যেই চার চারটি বিয়ে সেরে ফেলেছেন তিনি। এরপর পঞ্চম ও ষষ্ঠ বিয়ের জন্যও নাকি প্রস্ততি নিচ্ছেন। ছেলের এই কাণ্ডে মা-বাবা অতিষ্ঠ। পাড়া-প্রতিবেশীও যুবকের এমন নেশায় হতবাক। ছেলেকে বিয়ে করা আটকাতে এবার সাংবাদিক বৈঠক ডাকলেন বাবা।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

এমন ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের রানিনগরে। জানা গিয়েছে, বিগত কয়েক বছরে চারটে বিয়ে সেরেছেন ওই যুবক। এবার আরও দুটি বিয়ে করার জন্য কথাবার্তা চলছে। বাবার সন্দেহ, ছেলে অন্য জায়গায় গিয়ে আরও বিয়ে করে নিতে পারে। ছেলে নাকি তাদের অত্যাচারও করে বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। তিনি জানান, ছেলের অত্যাচারে তাকে বাড়ি থেকে বেরও করে দিয়েছিলেন তিনি। কিন্তু কোনও লাভ হয়নি। আরও অত্যাচারের মাত্রা বাড়িয়েছে সে।

জানা গিয়েছে, পাড়া-প্রতিবেশীদের সঙ্গেও ঝামেলায় জড়ায় ওই যুবক। কিছুদিন আগেই ঝামেলার জেরে এলাকাবাসীদের থেকে গণধোলাইও নাকি খেয়েছে সে। এরপর থেকে বাড়িতে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়েছে ওই যুবক। সেই কারণে কোনও উপায় না পেয়ে সাংবাদিক বৈঠক করলেন যুবকের বাবা। তাঁর আশা, লোক জানাজানি হলে যদি ছেলেকে বাগে আনা যায়।  

কী বললেন ওই যুবকের বাবা?

সাংবাদিক বৈঠকে ছোটো ছেলে ও স্ত্রীকে পাশে নিয়ে বৃদ্ধ জানান, “ও লাগাতার বিয়ে করেই চলেছে। আজ অবধি চারটে বিয়ে করে ফেলেছে। এগুলো আমরা জানি। বাকি করেছে কিনা জানি না। শুনেছি বাড়িতে আরও দু’টো পরিবার এসেছিল। তাঁরাও বিয়ের প্রস্তাব দিয়েছিল। বিয়ে করছে, আর টাকা চাইছে আমার কাছে”।

অসহায়ভাবে বৃদ্ধ বলেন, “আমার বড় ছেলের মাথার একটু সমস্যা আছে। তা ছাড়া ওর শুধুই বিয়ে করার নেশা। কিছু বললেই বলে কেটে ফেলব। তোমাকেও কেটে ফেলব, বাড়ির সবাইকেই কেটে ফেলব। ভয় পেয়েই আমি ওকে টাকা দিয়ে আসছি। ছেলে অত্যাচারে আমি ঘুমাতে পারি না”।

তিনি আরও বলেন, “আমি ওকে বলেছি তুই টাকা নিয়ে ব্যবসা কর। ও বলে আমি করব না। ওর একটাই কথা, আমি ফ্রি ভাবে বাঁচাব। তার জন্য ওকে টাকা দিতে হবে। আমার ছোট ছেলে ব্যবসা করে। বড় ছেলে কিছুই করে না। কিছু বললেই বলে কেটে ফেলব। তোমাকেও কেটে ফেলব, বাড়ির সবাইকেই কেটে ফেলব। ভয় পেয়েই আমি ওকে টাকা দিয়ে আসছি। ছেলে অত্যাচারে আমি ঘুমাতে পারি না”।

যুবকের কী বক্তব্য?

যে যুবকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে, সেই যুবকের বক্তব্য, “কতগুলি বিয়ে করব না করব সেটা আমার। এবং যে মেয়ে আমাকে বিয়ে করবে তার ব্যাপার”।

আরও অন্যান্য খবর