ছিঃ ছিঃ! ৪ বছরের শিশুকন্যাকে বাড়িতে ডেকে ধ’র্ষ’ণ, অভিযোগের কাঠগড়ায় পুলিশ, গ্রেফতার

সাধারণ মানুষের ভালোমন্দের দিকে খেয়াল রাখা, আইনশৃঙ্খলা রক্ষা, মানুষকে নিরাপত্তা দেওয়াই পুলিশের কাজ। কিন্তু সেই পুলিশই যখন রক্ষাকর্তার বদলে ভক্ষক হয়ে ওঠে, তখন? চার বছরের এক শিশুকন্যাকে ধ’র্ষ’ণের অভিযোগ উঠল এই রক্ষাকর্তার বিরুদ্ধে। ওই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল উত্তেজিত জনতা।

কী ঘটেছে ঘটনাটি?

এই অমানবিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের দাওসা জেলার লালসোটে। অভিযুক্ত ওই সাব ইন্সপেক্টর নাম ভুপেন্দ্র সিং। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গতকাল, শুক্রবার দুপুরে ওই চার বছরের শিশুকন্যাকে নিজের বাড়ি ডেকে নিয়ে যায় অভিযুক্ত পুলিশ। সেখানেই তাকে ধ’র্ষ’ণ করে সে।

জানা গিয়েছে, শিশুটি বাড়ি ফিরলে, তাকে রক্তাক্ত অবস্থায় দেখে শিশুটির মা-বাবা জানতে চান যে কী হয়েছে। এরপর শিশুটি সব কথা জানাতেই ক্ষোভে ফেটে পড়েন তারা। আশেপাশের লোকজনদের মধ্যেও বিষয়টি জানাজানি হয়। এরপরই অভিযুক্তের বাড়িতে চড়াও হয় ক্ষিপ্ত জনতা।

গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশকে বেধড়ক মারধরও করে আমজনতা। রাহুওয়াস থানা ঘেরাও করে ক্ষোভ উগড়ে দেন তারা। পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত ওই সাব ইন্সপেক্টরকে।   

ঘটনাস্থলে পৌঁছন বিজেপি সাংসদ কিরোদী লাল মিনা। রাজস্থান সরকারের উপর ক্ষোভ উগড়ে দেন তিনি। বলেন, “এক দলিত শিশুকন্যাকে ধ’র্ষ’ণের অভিযোগ উঠেছে খোদ পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। আমি চাই ওই নিষ্পাপ শিশু বিচার পাক। অভিযুক্তকে কাজ থেকে বরখাস্ত করা হবে। অশোক গেহলট সরকারের অধীনে পুলিশ নিষ্ক্রিয় হয়ে গিয়েছে”।

তিনি আরও জানান, অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু রয়েছে। তাকে শীঘ্রই চাকরি থেকে বহিষ্কার করা হবে। এর পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন যে নির্যাতিতার পরিবারকে আর্থিক সাহায্য করা হবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles