অষ্টম শ্রেণীর এক নাবালিকাকে বাড়িতে ডেকে ধ’র্ষ’ণের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়ায়।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ওভেন থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই ব্যক্তির নাম লাতিফুল শেখ। বয়স বছর পঞ্চাশেক। জানা গিয়েছে, গত সোমবার ওই নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। তাকে ঠাণ্ডা পানীয়ের সঙ্গে ওষুধ মিশিয়ে খাওয়ায় সে। এরপর নাবালিকাকে ধ’র্ষ’ণ করে। নাবালিকার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।
এমনকি, এই ঘটনাটি যাতে কাউকে না বলে, সেই জন্য নাবালিকাকে হুমকিও দেয় ওই ব্যক্তি। বাড়ি ফিরে এসে কারোর সঙ্গে কথা বলছিল না ওই নাবালিকা। মেয়ের অবস্থা দেখে কিছু একটা সন্দেহ করেন তার মা-বাবা। জিজ্ঞাসা করতেই গোটা ঘটনাটি মা-বাবাকে জানায় নাবালিকা।
মঙ্গলবার রাতে ওই ব্যক্তির বিরুদ্ধে কোক ওভেন থানায় লিখিত অভিযোগ জানায় নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই ওই এলাকারই বাসিন্দা লাতিফুল শেখকে গ্রেফতার করে পুলিশ। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষা করানোর ব্যবস্থা করেছে কোক ওভেন থানার পুলিশ।
বুধবার অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে তোলা হয়। অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবী করেছেন স্থানীয়রা।





