মা, মেয়ে ও হবু পুত্রবধূকে শ্লী’ল’তা’হা’নির অভিযোগ। ঘরের সামনে এসে কয়েকজন যুবক মিলে কটূক্তি করতে থাকে। এর প্রতিবাদ করতে গেলে ছিঁড়ে দেওয়া হয় পোশাক। তিন মহিলা থানায় অভিযোগ জানিয়েছে। কিন্তু পুলিশ সেভাবে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। পাল্টা অভিযোগকারীদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে বলে দাবী।
কী ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে চলতি মাসের ৫ তারিখে উত্তর দমদমের দুর্গানগরে। জানা গিয়েছে, এদিন এক যুবতী যখন বাড়ি থেকে বের হচ্ছিল, সেই সময় তাদের সঙ্গে থাকা হবু পুত্রবধূকে অশ্লীল ভাষায় কটূক্তি করতে থাকে কয়েকজন যুবক। গোপাল দাস ও বিক্রম দাসের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
সেই সময় আক্রান্ত মহিলা এর প্রতিবাদ করলে ওই যুবকরা দলবল নিয়ে এনে তাদের হেনস্থা করে। এমনকি, ওই দলবল মিলে তিন মহিলার পোশাক ছিঁড়ে দেয় বলেও অভিযোগ। পরিবারের তরফে নিমতা থানায় মেডিক্যাল রিপোর্ট ও অভিযোগের কপি জমা দেওয়া হয়। এই ঘটনায় পুলিশ প্রথমে একজনকে গ্রেফতার করলেও, পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানায় ওই পরিবার।
এরপরই ওই পরিবার হঠাৎ জানতে পারে যে তাদের বিরুদ্ধেও নাকি মামলা করা হয়েছে। কোর্ট থেকে জামিনও পান তারা। কিন্তু অভিযোগ, তা সত্ত্বেও টাকার জন্য তাদের বারবার চাপ দিতে থাকে নিমতা থানার পুলিশ। অভিযোগকারীদের দাবী, কখনও ফোন করে তো কখনও আবার হোয়াটসঅ্যাপে তাদের থেকে টাকা চাওয়া হয়।
নির্যাতিতা ওই পরিবারের দাবী, অভিযুক্তরা খুবই প্রভাবশালী ও শাসক দলের নেতার ঘনিষ্ঠ। সেই কারণেই পুলিশ তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না। নির্যাতিতা মহিলাদের আশঙ্কা, যে কোনও সময় তাদের উপর আক্রমণ কর হতে পারে।






