আর কিছুদিন পরই শুরু হচ্ছে নতুন বছর। এরই সঙ্গে নানান রাশির ভাগ্যেও পরিবর্তন ঘটতে চলেছে। নতুন বছরের শুরুতেই ন্য়ায়ের দেবতা শনি পিছিয়ে যাচ্ছেন কুম্ভ রাশিতে। সেই কারণে নতুন বছর কোনও কোনও রাশির জন্য অশান্তির, আবার কোনও জন্য শান্তির। বেশ কিছু রাশির ভাগ্যে শুধুই কষ্ট আর সমস্যা রয়েছে। আবার কিছু রাশির ভাগ্যে রয়েছে সাফল্য ও সৌভাগ্য। শনিদেবের কৃপায় ধনসম্পত্তিতে ফুলে ফেঁপে উঠবে বেশ কিছু রাশি।
জেনে নেওয়া যাক, সেই রাশিগুলি কী কী-
মিথুন রাশি
২০২৪ সালে শনির পিছিয়ে যাওয়ায় এই রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলেই থাকবে। এই বছর এই রাশির জাতক-জাতিকারা নিজেদের অসম্পূর্ণ কাজগুলি শেষ করতে পারবেন। এই সময় দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছা পূরণ হবে। এই সময়ই পরিশ্রমের ফল পেতে পাবেন এই রাশির জাতক-জাতিকারা।
বৃষ রাশি
নতুন বছরে শনি তার নিজরাশি কুম্ভ রাশিতে পিছিয়ে যাবে। এর ফলে বিশেষ সুবিধা পেতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারা। ২০২৪ সালে প্রতি পদে পদে সাফল্য অর্জন করবেন এরা। শুক্র ও শনির মধ্যে বন্ধুত্ব থাকায় ২০২৪ সালে বিয়ে করার কথা ভাবতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। বিয়ের জন্য এটাই সেরা সময়।
কুম্ভ রাশি
শনিদেব নতুন বছরে কুম্ভ রাশিতে অবস্থান করবেন। তাই এই রাশিতে শনিদেবের বিপরীতমুখী গতিবিধি অত্যন্ত উপকারী ও ফলদায়ক বলে মনে করা হয়। হঠাৎ অর্থপ্রাপ্তি ও সৌভাগ্য বৃদ্ধি হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসবে।
মকর রাশি
২০২৪ সাল এই রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ সময়। এই বছর শনিদেব এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দারুণ সহায় থাকবে। আয়ের নতুন উৎস বের হবে এই সময়। বাড়ি ও পরিবারের কাছ থেকে সমর্থন পাবেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসাও এগিয়ে যাবে উন্নতির পথে।






