দেশের সবথেকে নোংরা, অপরিচ্ছন্ন শহর হল হাওড়া, কলকাতার স্থানও তালিকার নীচের দিকেই, এল চমকে দেওয়ার মতো রিপোর্ট

একটা সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন শহরে থাকতে কে না চায় না! ঝকঝকে রাস্তাঘাট, আবর্জনামুক্ত ফুটপাত চান সকলেই। নাগরিক ও প্রশাসনের দিক থেকে চেষ্টা করলেই এমন একটি শহর থাকা সম্ভব। আর এদিক থেকে নজির গড়ছে মধ্যপ্রদেশের ইন্দোর। ফের একবার পরিচ্ছন্নতম শহরের তকমা পেয়েছে মধ্যপ্রদেশের এই শহরটি। এই নিয়ে টানা সাতবার। তবে পশ্চিমবঙ্গের নানান শহরের অবস্থা কিন্তু খুবই খারাপ।    

প্রতি বছরই স্বচ্ছ সুরবেক্ষণ নামের একটি সমীক্ষা হয় দেশজুড়ে। সেই সমীক্ষায় পরিচ্ছন্নতা, শৌচাগারের ব্যবস্থা সহ নানান মাপকাঠিতে স্বচ্ছতা রিপোর্ট পেশ করা হয়। সেই রিপোর্ট অনুযায়ীই পরিচ্ছন্ন শহরের একটি তালিকা প্রকাশ করা হয়। ৪ হাজার ৪৪৭টি শহর অংশ নেয় এই সমীক্ষায়। বলা হয়, বিশ্বের মধ্যে এটাই স্বচ্ছতার সবথেকে বড় সমীক্ষা।

এই বছর সেই সমীক্ষার পর প্রকাশিত হয়েছে তালিকা। আর এবারও দেশের মধ্যে সবথেকে পরিচ্ছন্ন শহরের তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর। আর বাংলার একাধিক শহরে পরিচ্ছন্নতার যে অভাব রয়েছে, তাও উঠে এসেছে এই তালিকায়। এই তালিকার একেবারে নীচের দিকে যে ১০ শহরের নাম রয়েছে, সেই সবকটিই পশ্চিমবঙ্গের যা খুবই হতাশাজনক।

দেশের সবথেকে অপরিচ্ছন্ন শহরের তকমা পেয়েছে হাওড়া। কলকাতা ও ভাটপাড়ার অবস্থা কিছুটা ভালো হলেও, তা পরিচ্ছন্নতার মাপকাঠিতে ১০০০-ও পার করতে পারে নি। তালিকার নীচের দিকের শহরগুলি হল- কল্যাণী, মধ্যমগ্রাম, কৃষ্ণনগর, আসানসোল, রিষড়া, বিধাননগর, কাঁচড়াপাড়া।

এই পরিচ্ছন্ন শহরের তালিকায় মধ্যপ্রদেশের ইন্দোরের পর রয়েছে সুরাট, নাভি মুম্বই, বিশাখাপত্তনম ও ভোপাল। রাজ্যের ক্ষেত্রে পরিচ্ছন্নতার দিক থেকে সবথেকে এগিয়ে মহারাষ্ট্র। এরপর রয়েছে মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়। আর অপরিচ্ছন্ন রাজ্যগুলির তালিকায় রয়েছে অরুণাচল প্রদেশ, মিজোরাম, রাজস্থান, নাগাল্যান্ড।

আরও অন্যান্য খবর