আমরা সকলেই জানি সিদ্ধিদাতা গণেশের পুজো হয় সমস্ত দেবদেবীর পুজোর আগে। সিদ্ধিদাতা তাঁর ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন। শ্রী গণেশের ধ্যান করলে সমস্ত বাধা বিপত্তি দূর হয়। আর্থিক উন্নতিও হয় দ্বিগুণ। তবে গণেশকে পুজো করার সঠিক উপায় জানতে হবে।
সিদ্ধিদাতা গণেশের পুজো করার উপযুক্ত দিন হল বুধবার। সারা জীবন গণেশের আশীর্বাদ পেতে হলে কিছু নিয়ম পালন করা জরুরি। সঠিক নিয়ম অনুসারে যদি সব পালন করা হয়, তাহলে গণেশের কৃপা লাভ করা যায়।
সেই নিয়মগুলি কী কী, দেখে নেওয়া যাক-
- যে কোনও বুধবার সিদ্ধিদাতা গণেশের মন্দিরে মুগডাল অর্পণ করুন। দেড় কিলো মুগ ডাল মন্দিরে দিতে হবে, তবে যদি সম্ভব না হয়, নিজের সাধ্য মতো যতটা সম্ভব মুগ ডাল দিতে পারেন।
- কিছুটা মুগ ডালের মধ্যে চিনি ও ঘি একসঙ্গে মিশিয়ে গরুকে খাওয়ান।
- সিদ্ধিদাতা গণেশের সামনে ২১টা লাড্ডু দিয়ে পুজো দিতে হবে, এবং সেই প্রসাদ বাচ্চাদের হাতে দিতে হবে।
- সিদ্ধিদাতা গণেশের পুজোয় অবশ্যই লাল রঙের সিঁদুর এবং লাল ও হলুদ রঙের ফুল অর্পণ করতে হবে।
- মোদক সিদ্ধিদাতার খুবই পছন্দের জিনিস, তাই এই পুজোয় অবশ্যই মোদক অর্পন করুণ। মোদকের সঙ্গে সামান্য কেশর দিয়ে তার পর ভোগ নিবেদন করুন।
- সিদ্ধিদাতা গণেশের পুজো করার সময় দুর্বা অর্পণ করতে হবে। প্রতি দিন সকালে স্নান সেরে দুর্বা অর্পণ করলে আর্থিক উন্নতি হতে খুব বেশি সময় লাগে না।





