৩০ বছর পর শনি জয়ন্তীতে তৈরি হচ্ছে চার রাজযোগ, দারুণ লাভের মুখ দেখবে ৪ রাশি, বিপুল আর্থিক যোগ

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি হলেন কর্মফলের দেবতা। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শনি জয়ন্তী পালিত হয়। এই দিনেই শনি দেবতা জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয়। আগামী ১৯ মে পালিত হবে এই বছরের শনি জয়ন্তী। এই বছরে চারটি শুভ যোগের মধ্যে শনি জয়ন্তী পালিত হতে চলেছে। এই চার রাজযোগ হল – লক্ষ্মী নারায়ণ রাজযোগ, হংস রাজযোগ, পঞ্চগ্রহ রাজযোগ এবং গজকেশরী রাজযোগ। ৩০ বছর পর এত শুভ যোগে পালিত হবে শনি জয়ন্তী। এর ফলে এই বছর শনি জয়ন্তীতে সৌভাগ্যের দরজা খুলে যাবে ৪ রাশির জাতক-জাতিকাদের। 

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

সিংহ রাশি

সিংহ রাশির ছকের সপ্তম ঘরে থাকবে শনি মহারাজ। এর প্রভাবে ব্যবসা সংক্রান্ত সব রকম সমস্যা মিটে যাবে সিংহ রাশির জাতক-জাতিকাদের। পরিবারেও সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে। সব বিপদ থেকে আপনাকে রক্ষা করবে বড় ঠাকুর। তাঁর দয়ায় অত্যন্ত কঠিন কাজও আপনার কাছে সহজ হয়ে যাবে। আর্থিক লাভের যোগ আছে। তবে পেটের সমস্যায় ভুগতে পারেন।

মিথুন রাশি

শনি জয়ন্তীর শুভ প্রভাবে ব্যবসায় দারুণ লাভ বাড়বে মিথুন রাশির জাতক-জাতিকাদের। সমাজসেবা মূলক কাজে আরও বেশি করে অংশগ্রহণ করবেন আপনি। সমাজে এই সময় মান-সম্মান ও প্রতিপত্তি বাড়বে মিথুন রাশির জাতক-জাতিকাদের। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এই সময় নিজের পায়ের তলার মাটি আরও শক্তপোক্ত করে নিতে পারবেন। শনির শুভ প্রভাবে আচমকা প্রচুর টাকা আসতে পারে মিথুন রাশির জাতক-জাতিকাদের হাতে।

বৃষ রাশি

বৃষ রাশির গ্রহ অধিপতি হল শুক্র এবং শনি ও শুক্র পরস্পরের মিত্র গ্রহ। সেই কারণ বৃষ রাশির জাতক-জাতিকাদের উপর শনির শুভ দৃষ্টি বজায় থাকবে। শনি জয়ন্তী থেকে দারুণ শুভ ফল লাভ করবেন বৃষ রাশির জাতকরা। অফিসে পদোন্নতি ও বেতনবৃদ্ধি হওয়ার যোগ আছে। সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে। সুখ ও সমৃদ্ধি যেন উপচে পড়বে বৃষের জাতক-জাতিকাদের জীবনে।

ধনু রাশি

শনি জয়ন্তী থেকেই কেরিয়ারে নতুন নতুন সুযোগ পাওয়া শুরু করবেন ধনু রাশির জাতক-জাতিকারা। চাকরিতে এই সময় পদোন্নতি হতে পারে আপনার। পুরনো যা কিছু সমস্যা, এই সময় তার সবেরই সমাধান হয়ে যাবে। পরিবারে শান্তির পরিবেশ থাকবে। প্রচুর টাকা-পয়সা হঠাত্‍ করে হাতে আসতে পারে ধনু রাশির জাতক-জাতিকাদের। তবে সবাইকে হুট করে বিশ্বাস করবে না।

RELATED Articles