Astrology: ১০ এপ্রিল থেকে ১৩ জুন — বৃহস্পতির মৃগশিরা প্রবেশে জীবনে আসবে টাকা-পয়সার বৃষ্টি! আপনার রাশি কি সেই সৌভাগ্যশালী তালিকায় রয়েছে?

২০২৫ সালের গত ১০ এপ্রিল বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছে এবং আগামী ১৩ জুন পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনকে অত্যন্ত শুভ এবং ফলদায়ক বলে মনে করা হয়। বৃহস্পতিকে সৌভাগ্য, জ্ঞান, উন্নতি এবং অর্থের গ্রহ হিসেবে মানা হয়। তাই বৃহস্পতির এই পরিবর্তনের প্রভাব সব রাশির জাতক-জাতিকাদের জীবনে কম-বেশি পড়বে। তবে বিশেষ করে তিনটি রাশি সবচেয়ে বেশি উপকৃত হবে এই সময়ে। কর্মক্ষেত্র, ব্যবসা এবং আর্থিক দিক থেকে এই রাশিগুলি এগিয়ে যাবে বলে মনে করছেন জ্যোতিষবিদরা।

সিংহ রাশি

বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য এক বড় সুযোগ নিয়ে আসতে চলেছে। এই সময়ে আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। আয়ের একাধিক নতুন উৎস তৈরি হতে পারে। পুরনো আটকে থাকা অর্থ ফেরত আসতে পারে। চাকরিজীবীরা পদোন্নতি বা স্যালারি বাড়ার সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য বিনিয়োগ থেকে ভালো লাভের সুযোগ আসবে। যারা নতুন কিছু শুরু করতে চাইছেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ।

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের জন্যও বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রে গোচর অত্যন্ত লাভদায়ক হবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। যারা চাকরি খুঁজছেন, তাদের চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা নতুন প্রকল্প বা নতুন পার্টনারশিপে লাভবান হতে পারেন। পাশাপাশি বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পড়াশোনার জগতে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদেরও সাফল্য আসতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য বৃহস্পতির এই পরিবর্তন এক কথায় আশীর্বাদ স্বরূপ। যারা চাকরির স্থানে দীর্ঘদিন উন্নতির অপেক্ষায় ছিলেন, তারা এবার সুফল পেতে পারেন। পদোন্নতি, বেতন বৃদ্ধি, নতুন দায়িত্ব আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নতুন ডিল বা বিদেশ সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। অর্থ সঞ্চয়ের পরিমাণ বাড়বে এবং পুরনো ঋণ পরিশোধের সুযোগ আসবে।

আরও পড়ুনঃ Bratya Basu : SSC-র তালিকা প্রকাশের প্রস্তুতি, আজ বৈঠকে মিরর ইমেজ-সহ বেতনের আশ্বাস শিক্ষামন্ত্রীর!

বাকি রাশির জাতক-জাতিকাদের জন্য বৃহস্পতির এই পরিবর্তন খুব একটা খারাপ নয়, তবে তেমন উল্লেখযোগ্য সুফল নাও আসতে পারে। বিশেষ করে মকর, কর্কট বা বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকা উচিত। খরচের পরিমাণ বাড়তে পারে বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময়ে ধৈর্য ধরে পরিকল্পনা করে চলা উচিত।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles