নতুন বছরে ৩ রাশিকে ধনী করবে রাহু ও কেতু, আসবে প্রচুর অর্থ, আয়ের নতুন নতুন উৎস খুলবে আগামী বছরে

জ্যোতিষশাস্ত্রে রাহু-কেতুর অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দুটিই ছায়া গ্রহ প্রায় ১৫ মাস পর নিজেদের রাশি পরিবর্তন করে। ২০২৪ সালে রাহু ও কেতু  রাশি পরিবর্তন করবে না। নতুন বছরে রাহু মীন রাশিতে থাকবে আর কেতু কন্যা রাশিতে থাকবে।

তবে নতুন বছরে অন্যান্য গ্রহের রাশি পরিবর্তনের কারণে রাহু এবং কেতু একসঙ্গে অনেকগুলি শুভ সংযোগ তৈরি করবে। এই সংযোগ বিশেষত কিছু রাশিকে উপকৃত করবে। 

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

তুলা রাশি

২০২৪ সালে রাহু ও কেতুর সংমিশ্রণ এই রাশির জাতক-জাতিকাদের জন্য প্রভূত আর্থিক সুবিধা নিয়ে আসবে। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থা অনেক বেশি শক্তিশালী হবে। শত্রুদের উপর বিজয়ী হবেন এরা। ২০২৪ সালে এই রাশির জাতক-জাতিকারা নতুন কিছু কাজ শুরু করবেন যা তাদের জন্য শুভ হবে।

বৃষ রাশি

২০২৪ সালে রাহু মীন রাশিতে থাকাকালীন এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুব উপকারী হবে। আয় অভূতপূর্ব বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। আয়ের নতুন উৎস তৈরি হবে এদের জন্য। ২০২৪ সালে খুব ধনী হবেন এই রাশির জাতক-জাতিকারা। রাহু ও কেতু এক সঙ্গে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ আনবে। বিনিয়োগ থেকে প্রচুর সুবিধা পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

কুম্ভ রাশি

২০২৪ সালে রাহুর গমন এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হবে। ২০২৪ সালে, রাহু এই রাশির অর্থ ঘরে থাকবে ও আকস্মিক ধন লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। নিজেদের কথাবার্তা দ্বারা মানুষকে প্রভাবিত করতে সফল হবেন এই রাশির জাতক-জাতিকারা। এই রাশির কিছু মানুষ সরকারি চাকরিও পেতে পারেন। এই রাশির জাতক জাতিকারা যারা যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা নতুন বছর খুব ভালো ফল পাবেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles