জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নানান গ্রহ নানান সময় রাশি পরিবর্তন করে থাকে। এর ফলে রাশির জাতক-জাতিকারা শুভ ও অশুভ যোগ তৈরি করে। জ্যোতিষ ক্যালেন্ডার অনুযায়ী, আজ অর্থাৎ ১৮ অক্টোবর থেকে তৈরি হচ্ছে। এই সময় মুখোমুখি অবস্থানে থাকবে শনি, শুক্র ও বৃহস্পতি ও রাহু।
৯৪ বছর পর তৈরি হয়েছে এই বিশেষ দ্বৈত সংসপ্তক যোগ। এই দ্বৈত সংসপ্তক যোগের কারণে মা লক্ষ্মীর কৃপায় আচমকা ধনসম্পত্তি বৃদ্ধি হবে ৩ রাশির। প্রবল অর্থপ্রাপ্তি হবে তাদের।
সেই ৩ রাশি কী কী, দেখা নেওয়া যাক-
ধনু রাশি
দ্বৈত সম্পক যোগের কারণে এই রাশির জাতক-জাতিকাদের পক্ষে অনুকূল থাকবে। এই রাশির অধিপতি হলেন বৃহষ্পতি। শুক্রও অবস্থান করছে। দৃষ্টি রয়েছে মঙ্গলেরও। এই রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে শনি। এর জেরে রাশির জাতক-জাতিকাদের সাহস ও বীরত্বও বৃদ্ধি পেতে চলেছে। কর্মজীবন ও ব্যবসায় অপ্রত্যাশিত লাভ হবে। এই সময় ব্যবসার কারণে ভ্রমণে যেতে পারেন রাশির জাতক-জাতিকারা।
তুলা রাশি
দ্বৈত সংসপ্তক যোগ এই রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হবে। এই রাশির অধিপতি শুক্র। শনিদেবও সামনে রয়েছেন। সেই কারণে রাশির জাতক-জাতিকাদের এই সময় বিদেশ যাত্রা থেকে আর্থিক লাভ হবে। বুদ্ধিমত্তার জেরে অর্থ উপার্জনে সাফল্ক্য পাবেন রাশির জাতক-জাতিকারা। স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকুন। এই সময় রাশির জাতক-জাতিকাদের সাবধানে গাড়ি চালানো উচিত।
বৃষ রাশি
দ্বৈত সংসপ্তক যোগের ফলে এই রাশির জাতক-জাতিকারা বেশ লাভবান হবেন। এই রাশির অধিপতি শুক্র চতুর্থ ঘরে অবস্থান করছে। শনি ভাগ্যও কর্মজীবনের অধিপতি। উভয়ই সংসপ্তক যোগ তৈরি করছে। এই যোগের জেরে হঠাৎ করেই এই রাশির জাতক-জাতিকারা বেশ অর্থলাভ করবেন। চাকরি ও ব্যবসায় অগ্রগতি আসবে এই সময়।





