বছরের শেষ ও দ্বিতীয় চন্দ্রগ্রহণ পালিত হবে ২৯ অক্টোবর। এদিন রবিবার চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ১টা ৬ মিনিট থেকে। আর তা শেষ হবে সকাল ২টো ২২ মিনিটে। এই চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে অশ্বিনী নক্ষত্র ও মেষ রাশিতে। চলতি বছরের এটিই একমাত্র গ্রহণ যা ভারতে দৃশ্যমান। এই গ্রহণের সুতক সময়কালও বৈধ হবে। সুতক শুরু হবে ২৮ অক্টোবর দুপুর ২ টো ৫২ মিনিটে।
জ্যোতিষশাস্ত্র মতে, সমস্ত গ্রহণই প্রতিটি ১২ রাশির উপর প্রভাব ফেলে। তবে বছরের শেষ চন্দ্রগ্রহণের জেরে সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে কিছু রাশি। গ্রহণ ও লক্ষ্মীপুজো একই সঙ্গে ঘটার ফলে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর অশুভ ও শুভ প্রভাব পড়তে চলেছে। যার জেরে তাদের জীবনে শুধুই অমঙ্গল সব ঘটনা ঘটবে।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
বৃষ রাশি
চন্দ্রগ্রহণের দিনে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে চাপ বাড়তে পারে দ্বিগুণ। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে মনের প্রতীক বলে মনে করা হয়। চন্দ্রের প্রভাবের জেরে মন বিষণ্ণ থাকবে। ওই দিন থেকে আয়ের থেকে খরচ বেড়ে যাবে দ্বিগুণ।
মেষ রাশি
বছরের শেষ চন্দ্রগ্রহণের জেরে এই রাশির জাতক-জাতিকাদের জন্য অশুভ প্রভাব পড়তে চলেছে। ব্যক্তিগত বা পেশাগত জীবন দারুণ প্রভাব ফেলতে চলেছে। মানসিক চাপের কারণে, আচরণ সংযম আনা কঠিন হয়ে পড়বে এই রাশির জাতক-জাতিকাদের পক্ষে।
বৃশ্চিক রাশি
বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণের দিনে এই রাশির জাতক-জাতিকাদের শত্রুদের থেকে সতর্ক থাকা উচিত। জীবনে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। যে কাজই কারুন না কেন, তা গোপনে সারতে হবে এই রাশির জাতক-জাতিকাদের।
কন্যা রাশি
বছরের শেষ চন্দ্রগ্রহণ এই রাশির জাতক-জাতিকাদের জন্য মিশ্র ফল পেতে পারেন। একদিকে, এতে অর্থ লাভ করতে পারেন, কিন্তু ব্যয়ের উপর নিয়ন্ত্রণের অভাবের কারণে অর্থাভাব অনুভব করবেন এই রাশির জাতক-জাতিকারা।





