১৮ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর চতুর্থী তিথি শুরু হবে। আর তা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। ১০ দিন ব্যাপী মহারাষ্ট্রে এই গণেশ চতুর্থীর উৎসব পালিত হয়। এই শুভ উৎসবের মধ্যেই এক শুভ তিথিও পড়েছে। গণেশ চতুর্থীতে তৈরি হতে চলেছে শুভ বৈধৃতি যোগ।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নানান সময়ে গ্রহদের নানান ধরনের পরিবর্তন হয়। এর ফলে একাধিক রাশির জাতক-জাতিকাদের ভাগ্য পরিবর্তন হয়। আগামী ১৮ সেপ্টেম্বর পড়ছে গণেশ চতুর্থীর তিথি। আর জ্যোতিষবিদদের মতে গণেশ চতুর্থীতে রয়েছে শুভ বৈধৃতি যোগ। যার ফলে লাভ পাবে একাধিক রাশি।
দেখে নেওয়া যাক, সেই রাশিগুলি কী কী-
মকর রাশি
সমাজে মান সম্মান বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। আর্থিক দিক থেকে প্রচুর লাভ পেতে চলেছেন এরা। গণেশকে গুড়ের প্রসাদ নিবেদন করুন, ভালো লাভ হবে।
মিথুন রাশি
এই রাশির জাতক-জাতিকদের নতুন চাকরি ও কাজের যোগ রয়েছে এই সময়। কেরিয়ারে অনেক দিক থেকে আসবে উন্নতির জোয়ার । ব্যবসায়ীদের বড় লাভ করবেন এই সময়। এই রাশির জাতক-জাতিকাদের জীবনের প্রতিটি পরত সমৃদ্ধিতে ভরবে। আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে। ব্যবসা আরও বড় হবে।
মেষ রাশি
গণেশের আশীর্বাদে সব রকমের সুখ সুবিধা ভোগ করবেন মেষ রাশির জাতক-জাতিকারা। অর্থকষ্ট ধীরে ধীরে কমবে এই রাশির জাতক-জাতিকাদের। আইনি সমস্যায় অভূতপূর্ব সাফল্য মিলবে। জীবনের সমস্ত দিক থেকেই পাবেন আনন্দ। বাড়ির সমস্যা থেকে মিলবে মুক্তি। সিঁদুর দিয়ে গণেশদেবের পুজো করুন, ভালো লাভ পাবেন।





