জ্যোতিষশাস্ত্রে সমস্ত গ্রহের মধ্যে ধীর-স্থির গতির জন্য পরিচিত শনিদেব। অন্যদিকে, রাহু সর্বদা একটি চতুর, বিপরীত গতিতে চলা গ্রহ। এই দুই স্বর্গীয় বস্তু যখন একত্রিত হয়, তখন একটি ধ্বংসাত্মক পিশাচ যোগ তৈরি করে এরা দুইয়ে মিলে। জ্যোতিষশাস্ত্রে শনি ও রাহু উভয়কেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
শনি ও রাহুর প্রকৃতি অনেকটা একই রকম। শনি ও রাহু যখন মিলিত হন, তখন নানান যোগ তৈরি হয়। এর মধ্যে একটি হল অশুভ পিশাচ যোগ যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত ধ্বংসাত্মক বলে মনে করা হয়। শনি বর্তমানে অবস্থান করছে কুম্ভ রাশিতে। আর শতভিষা নক্ষত্রে স্থানান্তর করছেন, যা রাহুর সাথে সম্পর্কিত। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত রাহুর রাশিতে অবস্থান করবে শনি। শতভিষা নক্ষত্রে শনির অবস্থানের কারণে অশুভ পিশাচ যোগ তৈরি হয়েছে। এই যোগের কারণে দুর্বিষহ হয়ে উঠবে ৩ রাশির জীবন।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মীন রাশি
শনি ও রাহুর সংযোগের অশুভ প্রভাব মীন রাশির জাতক-জাতিকাদের জীবনের সমস্ত দিক ধ্বংস করতে পারে। শারীরিক ও আর্থিক উভয় ক্ষতি হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। পরিবারের সদস্যের স্বাস্থ্য উদ্বেগের কারণ হতে পারে। পিশাচ যোগের কারণে মানসিক অশান্তিও ভুগতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।
কন্যা রাশি
এই রাশিতে শনি ও রাহুর সংযোগ পিশাচ যোগ তৈরি করছে, যা ১৭ অক্টোবর পর্যন্ত গুরুতর সমস্যা নিয়ে আসবে। কন্যা রাশির জাতক-জাতিকাদের এই সময়ে সতর্ক থাকা উচিত। আর্থিক অবস্থা খারাপ হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। এর ফলে প্রচুর ক্ষতি হবে।
কর্কট রাশি
শনি ও রাহুর মিলন কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য বড় সমস্যা তৈরি হবে। অসুস্থতার কারণে স্বাস্থ্যের অবনতি ঘটবে এই রাশির জাতক-জাতিকাদের। শারীরিক ও মানসিক কষ্ট পেতে পারেন এরা। কর্মজীবন ও ব্যবসায় গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সঙ্গে মতবিরোধ হতে পারে। এর জেরে ক্ষতির আশঙ্কা রয়েছে।





