অক্টোবর মাসেই রয়েছে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ, দুই গ্রহণের জেরে ভাগ্য ফিরবে ৩ রাশির, কর্মজীবন ও ব্যবসায় প্রভূত উন্নতির যোগ

বছরের শেষ সূর্যগ্রহণ শারদীয় নবরাত্রি শুরুর একদিন আগে ঘটবে। বছরের এই শেষ সূর্যগ্রহণ ঘটবে কন্যা ও চিত্রা নক্ষত্রে। জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যগ্রহণের সময় অনেক কিছুর প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়।

শুধু তাই-ই নয়, এই অক্টোবর মাসেই আবার রয়েছে চন্দ্রগ্রহণও। আগামী ১৪ অক্টোবর হবে সূর্যগ্রহণ। আর এর ঠিক ১৫ দিন পর অর্থাৎ ২৮ অক্টোবর রয়েছে চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ সর্বদা অমাবস্যা তিথিতে ঘটে এবং চন্দ্রগ্রহণ সর্বদা পূর্ণিমা তিথিতে ঘটে। এইবার, এক মাসে দু’টি গ্রহনের কারণে, ১২টি রাশির উপর শুভ এবং অশুভ উভয় প্রভাব দেখা যাবে। 

তবে এই দুই গ্রহণের কারণে বেশ উপকৃত হবে ৩ রাশি, সেই রাশিগুলি কী কি, জেনে নেওয়া যাক-

তুলা রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য অক্টোবর মাসটি বিশেষভাবে উপকারী হবে। তুলা রাশির জাতক-জাতিকারা জোড়া গ্রহণের জেরে বেশ সুফল পেতে পারেন। এই রাশির জাতক-জাতিকাদের পক্ষেই থাকবে সৌভাগ্য। সমস্ত কাজ গতি পাবে এদের। দ্রুত শেষ হবে অমীমাংসিত কাজ।

মিথুন রাশি

জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, উভয় গ্রহণের জেরেই খুব উপকার পাবেন এই রাশির জাতক-জাতিকারা। জোড়া গ্রহণ সৌভাগ্য বয়ে আনবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। আর্থিক লাভের চমৎকার সুযোগ পাবেন এরা। কর্মজীবন ও ব্যবসায় ভালো অগ্রগতি হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে সম্মান ও অগ্রগতি হবে। 

সিংহ রাশি

 সূর্যগ্রহণের প্রভাব ভালো থাকবে এই রাশির জাতক-জাতিকাদের উপর, এমনটাই লে ইঙ্গিত রয়েছে। সূর্যগ্রহণের সময় কন্যা রাশিতে উপস্থিত থাকবেন সূর্য। সেই কারণে এই রাশির জাতক-জাতিকারা বিশেষ সুবিধা পাবেন। সৌভাগ্য ফিরবে এদের। দায়িত্ব বাড়তে পারে। চাকরিজীবীরা উন্নতির সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। যারা ব্যবসা করছেন তাদের জন্য ভালো লাভের লক্ষণ রয়েছে এই সময়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles