তিনি আর সিঙ্গল নন ‘কমিটেড’। চুটিয়ে প্রেম করছেন বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়ক আদৃত রায়। প্রেম দিবসের ঠিক আগে এই কথা নিজের মুখেই জানিয়েছিলেন ‘মিঠাই’ ধারাবাহিকের নায়ক। তবে প্রেমিকার নাম মুখে আনেননি! কিন্তু আদৃতের প্রেম টেলিপাড়ার ওপেন সিক্রেট। অনস্ক্রিন ‘দিদিয়া’ কৌশাম্বি চক্রবর্তীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন উচ্ছেবাবু, এই গুঞ্জন দীর্ঘদিনের।
অনস্ক্রিনে বহুবার বরবেশে পাওয়া গিয়েছে আদৃতকে। মিঠাইরানির সঙ্গে একাধিকবার বিয়ে সেরেছে সিডি বয়। কিন্তু বাস্তবে বিয়ে নিয়ে তাঁর কী প্ল্যান? কবে জীবনে থিতু হওয়ার কথা ভাবছেন আদৃত? সম্প্রতি এমনই প্রশ্ন রাখা হয়েছিল নায়কের কাছে। না, প্রশ্ন এড়িয়ে যাননি অভিনেতা। টিনসেল টকস নামের এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আদৃত বলেন, ‘সেটা ক্রমশ প্রকাশ্য। সময়ের সঙ্গে সঙ্গে আমি নিশ্চয় জানাব… যেমন ওর (উদয়) আজকে মনে হয়েছে এটা একদম সঠিক সময় বিয়ের কথা জানানোর জন্য, আমিও তেমন জানাব সঠিক সময়ে’।
বারবার নেটজেনদের কটাক্ষের মুখে পড়েছেন কৌশম্বী। সম্প্রতি সোশ্যাল পেজে নিজের ছবি শেয়ার করে ফের ট্রোলড হয়েছিলেন অভিনেত্রী। তাঁর শেয়ার করা ছবিতে দেখা গেছিল, একটি ক্যাফেতে পোজ দিয়ে ছবি তুলেছেন তিনি। পরনে জিন্স, কালো রঙা ট্যাঙ্ক টপের সঙ্গে শর্ট স্ট্রাইপড শার্ট। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “চাপে, আশীর্বাদে ও কফির আবেশে…।” এই ছবি দেখা মাত্রই নেটিজেনদের একাংশ দাবি করেছেন, এটা আদৃতর শার্ট। এদিকে বেজায় চটেছেন সৌমিতৃষা কিংবা ‘সিঠাই’ ফ্যানেরা। কারণ তাঁরা মনে করেন, দুই অভিনেতার মধ্যে ঝামেলার জন্য দায়ী নাকি কৌশাম্বী।
অনেকবার অনেক কিছু শোনার পরেও নেগেটিভ কমেন্টগুলোকে পাত্তা দেয়নি অভিনেত্রী। সব সময় ভক্তদের ভালো বিষয়গুলিকেই পজিটিভিটি হিসেবে ব্যবহার করে এগিয়ে গিয়েছেন তিনি। তবে সহ্যেরসীমা একসময়ের সবারই পার হয়। আর সেই বাঁধ ভেঙে গেলে মানুষ মুখ খুলতে বাধ্য হয়। আর এমনটাই হলো অভিনেত্রীর সঙ্গে। এদিন এক ভক্তের কটুক্তিকে নিন্দা করে তার যথোপযুক্ত জবাব দিলেন অভিনেত্রী।
এদিন এক নোংরা মন্তব্য করেন এক নেটিজেন। ভাইকে বয়ফ্রেন্ড বানানো থেকে শুরু করে অন্যের বয়ফ্রেন্ডকে কেড়ে নেওয়া প্রভৃতি সমস্ত অভিযোগ করে অভিনেত্রীর বিরুদ্ধে। আর সেই মন্তব্যের প্রতিবাদ করে অভিনেত্রী বলেন “কার বয় ফ্রেন্ডকে কেড়ে নিয়েছি একটু বলুন তো? এমন ভুলভাল মন্তব্য কিসের ভিত্তিতে করেন আপনারা? এই সমস্ত অসুস্থ মন্তব্য গুলি কি আমি ডিলিট করে দেই কারণ আমি নেগেটিভিটি চাই না।” আরো এক নেটিজেন মন্তব্য করেন অভিনেত্রী নিজের কোন মুরোধ নেই অন্যান্য অভিনেত্রীদের সাফল্যে ভর করে জনপ্রিয় হওয়ার চেষ্টা করে চলেছেন আর তার পরিপ্রেক্ষিতে তিনি বলেন “আপনাকে মুরদ দেখানোর ইচ্ছে বা সময় কোনটাই আমার নেই, আপনার জীবনের ফ্রাস্ট্রেসন টা একটু কমুক সুস্থ হয়ে উঠুন ভালো থাকুন।” কারণে অকারণে এমন অনেক কটুক্তির শিকার হতে হয় কম বেশি সব অভিনেত্রীদেরই। তবে সহ্যের সীমা পেরিয়ে গেলে তারা মুখ খুলতে বাধ্য হয়।





