রণবীরকে নিজের বাবা ভাবত ঐশ্বর্য-অভিষেক কন্যা আরাধ্যা, গোপন কথা ফাঁস করলেন ঐশ্বর্য

বলিউডে রণবীর কাপুরের জনপ্রিয়তা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। অভিনয় তো বটেই, নিজের ‘প্লে বয়’ ইমেজের জন্যও তিনি বিশেষ পরিচিত। নানান সাধারণ মহিলা থেকে বলি সুন্দরী, সকলেই ঘায়েল তাঁর চার্মে। তাঁর এই চার্ম মুগ্ধ করেছে ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চনকেও।

সম্প্রতি, ফিল্মফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে একটি গোপন তথ্য ফাঁস করেন ঐশ্বর্য। ২০১৬ সালে ‘অ্যায় দিল হে মুশকিল’ ছবিতে রণবীরের সঙ্গে কাজ করেছিলেন ঐশ্বর্য। তখন আরাধ্যার মাত্র পাঁচ বছর বয়স। কিন্তু তখন থেকেই রণবীরে মুগ্ধ ছিল সে। রণবীরের উপর যে ছোট্ট বয়স থেকেই আরাধ্যার একটা ক্রাশ ছিল বলে জানান ঐশ্বর্য। তিনি এও জানান, যখনই রণবীর আরাধ্যার সামনে আসত, আরাধ্যা ভীষণ লজ্জা পেত।

আরও পড়ুন- ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চ মাতাচ্ছেন বনগাঁর মেয়ে অরুনিতা, গানের সঙ্গে স্টাইলেও মাত দিচ্ছেন সকলকে

একদিন তো রণবীরকে অভিষেক ভেবে ছুট্টে গিয়ে জড়িয়ে ধরেছিল আরাধ্যা। ঐশ্বর্য বলেন, “রণবীর অভিষেকের মতোই জ্যাকেট আর টুপি পরে ছিল। ওর মতো স্টাবলও ছিল। পিছন থেকে আরাধ্যা ছুট্টে এসে বাবা ভেবে রণবীরকে জড়িয়ে ধরে। রণবীরও গলে জল। সেখানে হিরো আন্টিও ছিলেন। উনি তো বলেই দিলেন রণবীর তুমি সত্যিই চার্মার”।

পরে ঐশ্বর্য আরাধ্যাকে আলাদা করে জিজ্ঞাসা করেছিলেন, “তুমি ওকে পাপা ভেবেছিলে”? আরাধ্যা জানায় হ্যাঁ। ঐশ্বর্য বলেন, “সেদিন থেকেই রণবীরকে দেখলেই অদ্ভুত লজ্জা পেত। অভিষেকও রণবীরকে এই নিয়ে টিজ করত। রণবীরকে আঙ্কল বলাতেও আরাধ্যার চরম আপত্তি। এক-দু’বার রণবীর আঙ্কল বলেছিল।তবে হঠাৎ করেই একদিন RK হয়ে গেল। রণবীরকে সেদিন আমি বলেছিলাম, জানো তো তোমার বাবার জন্য আমি পাগল ছিলাম ছোট বেলায়। আমার মেয়ে আবার তোমাকে দেখে ঠিক আমার মতোই লজ্জা পাচ্ছে। জীবনের সব অভিজ্ঞতাই আবার আরাধ্যার মাধ্যমে আমার কাছে ফিরে আসছে”।

সম্প্রতি, ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন আরাধ্যা সঙ্গে নিয়েই পুদুচেরিতে দক্ষিণী অভিনেতা আর সরথকুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে অভিনেতা ও তাঁর দুই মেয়ে বরলক্ষ্মী সরথকুমার ও পূজা সরথকুমারের সঙ্গে কিছু ছবি দেখা যায়।

আরও পড়ুন- হবে সেই ‘বহু প্রতীক্ষিত মিলন’, অবশেষে দেখা হল গদাধর ও মা সারদার!

বরলক্ষ্মী সরথকুমার এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে ঐশ্বর্যকে একটি সুন্দর কালো পোশাকে দেখা গিয়েছে। তাঁর ওজনও কিছুটা বেড়েছে বলে মনে হচ্ছে। কিন্তু নেটিজেনদের নজর পড়েছে ঐশ্বর্যের হাতের দিকে, যেটা তাঁর বেবি বাম্পকে আড়াল করে রেখেছে। আবার অন্য একটি ছবিতে ঐশ্বর্য সকলের পিছনে দাঁড়িয়েছিলেন। এই সমস্ত ছবি দেখেই নেটিজেনদের দাবী, ঐশ্বর্য ফের মা হতে চলেছেন। ফের নতুন সদস্য আসছে বচ্চন পরিবারে।

আরও অন্যান্য খবর