অবশেষে কাজ পেলেন শ্যামলা সুন্দরী!৬ বছর পর ফিরছেন অনন্যা চ্যাটার্জী! আবিরের সঙ্গে বাঁধছেন জুটি

বেশ কয়েক বছর বিরতির পর আবার বড় পর্দায় আসতে চলেছেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। জুটি বাঁধতে চলেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে। পরিচালক সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ ছবিতেই দেখা মিলবে এই জুটির।

শেষবার অনন্যাকে বড়পর্দায় দেখা গিয়েছিল পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর ছবি ‘টোপ’-এ। এর মাঝে ওয়েব সিরিজে কাজও করেছেন তিনি। স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ‘মোহ মায়া’ সিরিজে নজরকাড়া অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন নায়িকা। আর এতদিন পর বড় পর্দায় অভিনয় করতে পেরে আপ্লুত অনন্যা।

এই বিষয়ে এক সংবাদ মাধ্যম যোগাযোগ করে অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই বিষয়ে অভিনেত্রী অনন্যা জানান যে অভিনয় থেকে তো দূরে ছিলাম না তিনি। ওয়েব সিরিজে কাজ করছিলেন নায়িকা। তবে সিনে ক্যামেরার সামনে অভিনয় করার মজাটাই আলাদা। আবিরের সঙ্গে প্রথমদিন শুটিং ছিল। দৃশ্যটা একটু কঠিন ছিল, কিন্তু অসুবিধা হয়নি তাঁর।

২০১৪ সালে ‘যদি লাভ দিলে না প্রাণে’ ছবিতে আবিরের সঙ্গে জুটি বেঁধেছিলেন অনন্যা। আর তারপর আবার পুতুল নাচের ইতিকথা সিনেমায় কাজ করতে চলেছেন তিনি। এদিকে প্রথম শিডিউলের শুটিং শেষ হয়ে গিয়েছে। এই ছবি ছাড়াও মার্কিন পরিচালকের একটি তথ্যচিত্রেও কাজ করতে চলেছেন অনন্যা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles