‘দশবছরের খেলা শেষ’, মুহূর্তেই ভাইরাল বিজেপির নতুন গানের ভিডিও!

বাংলায় চলছে বিধানসভা নির্বাচন। নরমে-গরমে ইতিমধ্যেই সম্পন্ন দুই দফা। বাকি আরও ছয় দফা। এরমধ্যেই প্রকাশ্যে এল তৃণমূলের বিরুদ্ধে বিজেপির নতুন প্যারোডি গানের ভিডিও যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন – ডাল দে? গোলি ডাল দে? কেন্দ্রীয় বাহিনীর সামনে বিজেপি কর্মীকে অকথ্য মার ‘গণতন্ত্রপ্রেমী’ সোহম চক্রবর্তীর দেহরক্ষী’র

গানের মূল বক্তব্য হল, ‘খেলা শেষ, বিকাশ আরম্ভ’। দশ বছরে তৃণমূল যেভাবে কাটমানি ও তোলা তুলে রাজ্যকে পিছিয়ে নিয়ে গিয়েছে তাকেই ভিত্তি করে এই সরস অ্যানিমেটেড ভিডিও বানিয়েছে বিজেপি।

আরও পড়ুন – ভোটের মাঝেই বড় ভাঙন, তৃণমূল থেকে বিজেপিতে এই বড় নেতা!

দেখে নিন ভিডিওটি-

https://twitter.com/BJP4India/status/1377667289240104961

বাংলায় প্রচারকাজে মজাদার দেওয়াল লিখন, ছড়া-টিপ্পনী বরাবরের অঙ্গ। এখন প্রযুক্তির যুগ হওয়ায় এই বুদ্ধিদীপ্ত প্রচারকাজ সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। বিজেপি সেই ট্রেন্ড বজায় রেখেই তৃণমূলের উদ্দেশ্যে এই ভিডিওটি বানিয়েছে যা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে।

RELATED Articles