করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে ‘হিল ইন্ডিয়া’ প্রকল্প শুরু করেছনে বলিউড অভিনেতা অনুপম খের। করোনা রোগীদের জন্য ভেন্টিলেটর ও অক্সিজেনের ব্যবস্থা তাঁর এই দল। এই বিষয়ে এক জাতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথন করেন এই বর্ষীয়ান অভিনেতা।
এই কথোপকথনের মূল বিষয় ছিল দেশের করোনা পরিস্থিতি। এখানেই উঠে আসে এই করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা। এই বিষয়ে অভিনেতা যা বললেন তা তাঁর আগেকার বক্তব্যের সঙ্গে কোনও মিল নেই, বলা যেতে পারে একেবারেই বিপরীত।
আরও পড়ুন- ভারতে করোনার বাড়বাড়ন্তের জন্য রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশই দায়ী, দাবী বিশ্ব স্বাস্থ্য সংস্থার
অনুপমের খের কথায়, দেশের এই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্র। অভিনেতার কথায়, “ওদের বুঝতে হবে যে ভাবমূর্তি রক্ষা করা ছাড়াও জীবনে অনেক কাজ আছে। এই ব্যর্থতার দায় নেওয়া উচিত সরকারের”। এরপরই অনুপমের প্রশ্ন, “সবার আগে মানুষের সাহায্য পৌঁছে দেওয়া উচিত নয় কি? তার পরে নিজেদের দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবতে পারে তারা”।
অনুপম আরও বলেন, “মানুষের রেগে যাওয়া খুবই স্বাভাবিক। সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোও খুব স্বাভাবিক”। দুঃখ প্রকাশ করে অনুপম খের বলেন, গঙ্গ-যমুনায় শব ভেসে যাচ্ছে, করোনা আক্রান্ত রোগীদের পরিবার কাতর আর্তি জানাচ্ছে হাসপাতালের শয্যার জন্য, শয্যা পেলেও অভাব অক্সিজেনের রয়েছে। এই সমস্ত দৃশ্য দেখে কষ্ট পাচ্ছেন অভিনেতা।
আরও পড়ুন- ভারতে এবার দাপট কমবে করোনার! নামবে গ্রাফ, আশার আলো দেখাচ্ছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
পরামর্শ দিয়ে অনুপম খের বলেন, “মানুষ যে জন্য এই সরকারকে বেছে নিয়েছে, সেই কাজ করার সময় এসে গিয়েছে। যা যা দৃশ্য দেখতে পাচ্ছি আমরা, তাতে যদি কেউ প্রভাবিত না হয়, তা হলে সে অমানবিক”। একইসঙ্গে তিনি রাজনীতি নিয়েও কথা বলেন। তাঁর মতে, যদি অন্য কোনও রাজনৈতিক দল এই পরিস্থিতিতে নিজেদের লাভ খোঁজে, তাহলে এর থেকে বড় নিন্দার আর কিছু হয় না।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!