‘চুল্লু ভর পানি মে ডুব মর’, কেন এমন কঠোর কথা শুনতে হল দেবলীনাকে

তাঁর পরিচয় তিনি শুধুমাত্র গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী বা উত্তমকুমারের নাতবউই নন। তিনি নিজেও খুব ভালো অভিনেত্রী ও নৃত্যশিল্পী। হ্যাঁ, ঠিকই ধরেছেন কথা হচ্ছে দেবলীনা কুমারের সম্বন্ধে। যথেষ্ট বুদ্ধিমতীও বটে তিনি। কিন্তু তা সত্ত্বেও তাঁকে শুনতে হল, তাঁর নাকি চুল্লু ভর পানিতে ডুবে মরা উচিত।

টিকটক এ দেশ থেকে বিদায় নিয়েছে বেশ কিছু মাস হল। কিন্তু সেই ভিডিও বানানোর অভ্যাস মানুষ এখনও সম্পূর্ণ ভুলে যেতে পারেনি। অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই মানুষ এখন নানান মজার ভিডিও, দুঃখের ভিডিও বানিয়ে পোস্ট করেন। খুব কম সময়ের মধ্যে জনপ্রিয়তা পাওয়ার জন্য এই পন্থা বেশ উল্লেখযোগ্য।

আরও পড়ুন- গোয়েন্দাগিরি ছেড়ে এবার নাচের মঞ্চে ব্যোমকেশ! প্রিয়াঙ্কার সঙ্গে মঞ্চ মাতালেন অনির্বাণ

দেবলীনা কুমারও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝেমধ্যেই তাঁকে দেখা যায় নানান ভিডিও, বিশেষত নাচের ভিডিও পোস্ট করতে। সম্প্রতি, দেবলীনা একটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তাতে দেখা গিয়েছে, ক্যামেরার সামনে সুন্দর করে সেজে বসে রয়েছেন তিনি ও ব্যাকগ্রাউন্ডে গান চলছে, “আমি এত সুন্দর আমি কী করব”। কিন্তু এর উত্তরে যে জবাব এল, তা একেবারেই প্রত্যাশার অতীত। উত্তর এল, ‘তু চুল্লু ভর পানি মে ডুব মর”।

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

আরও পড়ুন- রানিমা নাকি স্বর্গের কোনও দেবী? নতুন রূপে সকলকে আবিরে রাঙালেন দিতিপ্রিয়া

দেবলীনাকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ‘গোত্র’ সিনেমার রঙ্গবতি গানের দৃশ্যে। সেখানে তাঁর নাচের ভূয়সী প্রশংসা করেছিলেন দর্শক। এমনিতে তিনি স্পষ্ট বক্তা হিসেবেই পরিচিত। কিছুদিন আগে বাবার হয়ে ভোটের প্রচারে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণাত্মক ভঙ্গিতে শানান তিনি।

RELATED Articles