বসন্তের রঙ লেগেছে দিতিপ্রিয়ার জীবনে, দোলের দিন প্রেমিকের সাথে ছবি পোস্ট করে কী জানালেন অভিনেত্রী?

রঙের উৎসবের রেশ এখনও কাটেনি। এখনও সোশ্যাল মিডিয়ার পাতায় হুজুরে রয়েছে টলিউডের তারকাদের রঙ খেলার দৃশ্য। কোন অভিনেতা অভিনেত্রী কিভাবে রঙ খেলেছেন তার ছবি পোস্ট করে অনুরাগীদের জানিয়েছেন। কেউ রঙে রাঙা হয়ে উঠেছে আবার কেউ অল্প আবির ইচ্ছামত রঙের উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছেন গোটা টলিউড। বসন্তে রঙের উৎসবে নিজের প্রেমের কথা জাহির করলেন অভিনেত্রী। ছোট পর্দার রানী রাসমণি ধারাবাহিকের রাসমণি অর্থাৎ দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) দোলের উৎসবে একটা ছবি পোস্ট করেছেন। তার ঘিরেই শুরু হয়েছে জল্পনা। তবে কি বসন্তে মন রেঙেছে দিতিপ্রিয়ার (Ditipriya Roy) ।‌

দোলের দিন নিজের সোশ্যাল মিডিয়ায় একজনের সাথে আদুরে ছবি ভাগ করে নিয়েছেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)। ক্যাপশনে শুধু একটি লাভ ইমোজি। ছবিতে দেখা যাচ্ছে সদ্য আবির খেলে খোলা জানালার পাশে দাঁড়িয়ে দুজনে। পরস্পরের দিকে তাকিয়ে রয়েছেন প্রেমে। তাদের এই অপলক দৃষ্টির ছবি ধরা পড়েছে দিতিপ্রিয়ার ইনস্টাগ্রামে। সেই ছবি দেখে অবাক অনুরাগীরা। তবে কি সত্যিই প্রেম করছেন সকলের প্রিয় রানীমা। তবে তিনি লুকিয়ে কিছুই করছেন না। 

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অকপট জবাব দেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। বসন্তের প্রেম জেগেছে রং লেগেছে দিতিপ্রিয়ার মনে। স্বীকার করেছেন তিনি। ‌তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমরা প্রেম করছি। তবে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক সেটা চাই না’। ছবি প্রকাশ সামলেও নাম কাজ কিছুই জানাতে চাননি অভিনেত্রী। সবকিছুই একেবারে জানা ভালো না বলে মনে করেছেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)

অভিনেত্রী আরও বললেন, ‘এর আগে আমার সঙ্গে অনেকের নাম জড়িয়ে ভুলভাল খবর হয়েছে। যার মধ্যে একবিন্দু সত্যতা নেই। সুহত্র থেকে শুরু করে আরও অনেক সহ-অভিনেতাকে নিয়ে মিথ্যা রটনা লেখা হয়েছে। এইবার তেমন কিছু ঘটুক আমি চাই না।’

তবে দিতিপ্রিয়া (Ditipriya Roy) এটুকুনি স্পষ্ট করেছেন যে তার প্রেমিক গ্ল্যামার দুনিয়ার কেউ নন। ইন্ডাস্ট্রির সাথে তার সম্পর্ক নেই। তবে খুব বেশি দিনের চেনা জানা নয় তারা। খুব বেশি লুকিয়ে রাখার কোন ইচ্ছা নেই। অভিনেত্রী জানিয়েছেন শীঘ্রই প্রেমিকের নাম পরিচয় জানাবেন তিনি। 

এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী (Ditipriya Roy) বলেছিলেন, বেশ কয়েকবার চেষ্টাও প্রেম হয়নি তাঁর। দিতিপ্রিয়া জানান, ‘আমার খুব ভয় লাগে। আমার দায়িত্ব নিতে খুব ভয় করে। আমার মনে হয় একটা সম্পর্কের দায়িত্ব নেওয়ার মতো ম্যাচিওর আমি নই এখনও। একটা গাছকেও বড় করতে অনেক যত্ন লাগে, প্রেমের ক্ষেত্রেও সেটা লাগে। একটু সময় দিতে হবে। সবটা খেলার ছলে হয় না। সেটা খুব সহজাত। সঠিক সময়ের অপেক্ষায় আছি।’ 

অভিনেত্রী (Ditipriya Roy) আরও বলেছিলেন, ‘আমি ইমপ্রেস হওয়ার হলে এমনি হয়ে যাব, কাউকে কিছু করতে হবে না। আমি কোনও ছেলেকে দেখেই ধুপ করে প্রেমে পড়ে যাই না। লাভ অ্যাট ফার্স্ট সাইটে আমি কারুর প্রেমে পড়িনি।’

RELATED Articles