ইচ্ছে পুতুলের (Ichhe Putul) শেষ দৃশ্যের শুটিংয়ে মেঘ ময়ূরীর চোখে জল। এক বছর দু মাসের শুটিং পর্বের এখানেই শেষ। আবেগঘন মৈনাক ওরফে নীল ও। চোখে জল নিয়ে হাসিমুখে ছবি তুললেন গোটা টিমের সাথে। শুটিংয়ে শেষ কটা দিন বেশ আনন্দ করেই শুটিং শেষ করেছেন ইচ্ছে পুতুলের (Ichhe Putul) অভিনেতা অভিনেত্রীরা।
শেষ কিছু পর্বে ইচ্ছে পুতুলে হচ্ছিল মেঘ নীলের বিয়ে। তারা জানতেন না তাদেরই বিয়ে দেওয়া হচ্ছে নতুন করে। সোশ্যাল মিডিয়ায় ইচ্ছে পুতুলের সেটের অন্দরমহলের ছবি প্রকাশ্যে এসেছে বারংবার। চুটিয়ে মজা করতে দেখা যায় মেঘ-নীল-ময়ূরী থেকে শুরু করে বাকি মেম্বারদের। লীনা গঙ্গোপাধ্যায় পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হাউস, অর্গানিক স্টুডিও তৈরি করেছিল ‘ইচ্ছে পুতুল’।
মেঘ নীলের বিয়ের পরই শেষ হবে ধারাবাহিক তা খবর দর্শকদের আগেই পৌঁছে ছিল। গতকাল ছিল ইচ্ছা পুতুলের শেষ শুটিং। চোখে জল নিয়ে গোটা টিমের সাথে কেক কাটে মেঘ-ময়ূরী, নীল,জিষ্ণু। শুটিং শেষে আবেগঘন মেঘ ময়ূরী। কেমন কেটেছে শুটিংয়ের দিনগুলো জানাচ্ছে অনস্ক্রিন বোন। দর্শকদের অনেকেই “ইচ্ছে পুতুল ২” দেখার ইচ্ছা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
শেষ দিনের শুটিংয়ে ডিরেক্টর ময়ূরীর কথা বলতে গিয়ে বলেছিলেন, “কাউকে খারাপ হতেই হত। ও খারাপ না হলে হয়তো এত ভালবাসাই পেতাম না। সবাই খুব ভালোভাবে কাজ করেছে সহযোগিতা করেছে অনেক।” দর্শক ময়ূরীকে অপছন্দ করেছে, কিন্তু সেই অপছন্দের মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে ইচ্ছে পুতুল।
ধারাবাহিক দেখলেই বোঝা যাবে ইচ্ছা করলে চলছে প্রায় শেষের কিছু দৃশ্য। সেখানে মেঘ নীলের একটি বাচ্চা আসবে সিরিয়ালে। বাচ্চা নিয়ে সিরিয়াল করা সমস্যার ব্যাপার। তার দিকে খেয়াল রাখতে হয়। কান্নাকাটির জন্য শুটিং বন্ধ করতে হয়। অনেক সিরিয়ালের সাথেই বাচ্চাদের সাথে কাজ করা হয়েছে। মনে করেন বাচ্চাদের সাথে কাজ করা একটু বেশি চাপের। কাজ করতে করতে অনেকেরই পছন্দের তালিকায় হয়ে যায় বিশেষ কোনো অভিনেতা বা অভিনেত্রীকে। তার সাথেই ছুটে বেড়ায় সারা শুটিং ফ্লোর।
যদি বাচ্চাটির বয়স হয় এক মাসের কম। তাহলে তাকে সালমানো বিরাট ব্যাপার। কখনও সে হাসছে, কখনও কাঁদছে। তাকে সামলানোই মূল শুটিং। ইচ্ছে পুতুল ধারাবাহিকের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে একজন একরত্তির কান্না থামাচ্ছেন ময়ূরী। ধারাবাহিক অনুযায়ী সে মেঘ নীলের সন্তান। ধারাবাহিক কী চলছে দেখতে গেলে, দেখতে হবে পরবর্তী এপিসোড।





