করণ জোহরের হাত ধরে বলিউডে আসছে সইফ-পুত্র ইব্রাহিম! পারবেন তো টিকে থাকতে?

বলিউডে স্টার কিড একেবারেই নতুন শব্দ না। বরং দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে নেপোটিজম চলে আসছে।একাধিক জনপ্রিয় অভিনেতার পুত্র বা কন্যা বলিউডে সফল ভাবেই কাজ করছেন। এবার সেই তালিকায় নাম এল সইফ আলি খানের পুত্র ইব্রাহিমের।

তবে কোন ভূমিকায় তাকে দেখা যাবে? সূত্রের খবর, করণ জোহর পরিচালিত রকি অউর রানি কী প্রেম কাহিনি সিনেমার সহকারী পরিচালকের ভূমিকায় দেখা যেতে পারে তাকে।বাবা সইফ নিজেই এই খবর জানান। পাশাপাশি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি জানান তার পুত্র ইব্রাহিম সময় পেলেই নিজের কেরিয়ার ও কাজকর্ম নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকারে তিনি তার ছেলের বিভিন্ন কর্মকাণ্ডের কথা ভাগ করে নেন। এই প্রসঙ্গে তিনি জানান আমার চার সন্তান একে ওপরের থেকে স্বভাবগতভাবে আলাদা। ইব্রাহিম এখন বড় হয়েছে। তাই নিজের কেরিয়ারের নানান বিষয়ে নিয়ে জিজ্ঞাসা ও প্রশ্ন আমার সঙ্গেই আলোচনা করে সে’।

বাকিদের সম্পর্কে তিনি জানান সারা যেহেতু আমার বড় সন্তান তো স্বাভাবিকভাবেই ওঁর সঙ্গে আমার সম্পর্কটা বাকিদের তুলনায় অনেকটাই আলাদা। তৈমুর ধীরে ধীরে বড় হচ্ছে তাই ওকে এখন হাতে ধরে সবকিছু শেখাতে, বোঝাতে হয়। আর জেহ তো একদমই ছোট্ট। প্রায় কিছুই বোঝার মত বয়স হয়নি। তাই তো অন্যদের থেকে জেহ-র মানসিকতার সঙ্গে নিজের খুব মিল খুঁজে পাই’,। মজা করে তিনি আরো জানান গত চার দশকে আমার চারজন সন্তান জন্ম নিয়েছে। তাই আমিও যে খানিকটা আলাদা সেকথা আর আর বলার অপেক্ষা রাখে কি?’

কিছুদিন আগেই অভিনেত্রী করিনা কাপুর নিজের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নিজের ইচ্ছার কথা জানান।সেখানে তিনি অবশ্য দাবি করেন ‘খুব খুশি হব যদি তৈমুর কোনওদিন নিজে আমাকে এসে এই কথা বলে। যদি ও মাউন্ট এভারেস্টও চড়তে চায় তখনও তাঁকে সমর্থন জানাব। মোট কথা সন্তানের স্বাধীন ইচ্ছের ব্যাপারে পুরোপুরি সমর্থন থাকবে আমার’।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles