এরা যে থালাতে খাচ্ছে সেই থালাতে ফুটো করছে, রবি কিষণ ও কঙ্গনা রানাওয়াতের উদ্দেশ্যে ক্ষিপ্ত মন্তব্য জয়া বচ্চনের!

মাদকদ্রব্য গ্রহণ নিয়ে বলিউড ইতিমধ্যে দুই ভাগে বিভক্ত। এক ভাগের দাবি বলিউডকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। আরেক ভাগের বক্তব্য, বলিউড আগেই কালিমালিপ্ত ছিল, তারা সেই কালিমা থেকে বলিউডকে উঠিয়ে আনার চেষ্টা করছেন।

এবার এই নিয়েই প্রকাশ্যে চলে এলো জয়া বচ্চন (Jaya Bachchan) বনাম রবি কিষণ (Ravi Kishan) দ্বৈরথ(Spat)। রবি কিষণ এর উদ্দেশ্যে জয়াজি বলেই ফেললেন, এরা যে থালাতে খায় সেই থালায় ফুটো করে!

সোমবার অভিনেতা তথা বিজেপি সাংসদ রবি কিষণ লোকসভায় সরকারের কাছে আবেদন করেন মাদক (Drugs) ব্যবসার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। পাকিস্তান ও চীন থেকে সীমান্ত পেরিয়ে হু হু করে ড্রাগ ঢুকছে যা আমাদের দেশের যুব প্রজন্মকে নেশায় বুঁদ করে দিচ্ছে। পুরোটাই প্রতিবেশী দেশের ষড়যন্ত্র যার শিকার হচ্ছে বলিউড। এনসিবি বলিউডে লুকিয়ে থাকা মাদকচক্রের খোঁজে যথেষ্ট ভালো কাজ করছে বলে দাবি করেন বিহারের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা।

এরপরই মঙ্গলবার রাজ্যসভায় রবি কিষণ এর বিরুদ্ধে ফুঁসে ওঠেন জয়া বচ্চন। সমাজবাদী পার্টির সাংসদ তথা ভেটেরান অভিনেত্রী জয়া বচ্চন বলেন যে, বিনোদন ইন্ডাস্ট্রির মানুষজন যারা এই দুনিয়া থেকে নাম করেছে তারা নিজেরাই এটাকে নর্দমা বলছে। সোশ্যাল মিডিয়ায় বিনোদন জগতকে সমানে গালমন্দ করা হচ্ছে। এই মানুষগুলো যে থালাতে খায় সেই থালায় ফুটো করে ‌আমি আশা করছি সরকার এই মানুষদেরকে নিজেদের ভাষা সংযত করতে বলবে।

অমিতাভ পত্নী আরো যোগ করেন, ‘কিছু মানুষের জন্য কখনই গোটা ইন্ডাস্ট্রির ইমেজ নষ্ট করা উচিত নয়।’ এরপরই রবি কিষণকে এক হাত নিয়ে জয়া বলেন, ‘আমি লজ্জিত যে গতকাল আমাদের লোকসভার এক সদস্য ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কথা বলেছে যে নিজে সেটার অংশ। এটা লজ্জাজনক।’

প্রসঙ্গত গত মাসে কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) বলিউডকে নর্দমা বলে উল্লেখ করেছিলেন। ফলে জয়া বচ্চন ঘুরিয়ে কঙ্গনাকেও কটাক্ষে বিদ্ধ করেছেন।

রবি জয়া বচ্চনের মন্তব্যের প্রতিক্রিয়াস্বরূপ বলেছেন, তিনি আশা করেছিলেন জয়াজি তাকে এই মামলায় সমর্থন করবেন। কারণ গাজী এবং তিনি যখন এই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তখন পরিস্থিতি অনেক আলাদা ছিল কিন্তু এখন পরিস্থিতি বদলে যাওয়ার জন্য ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে।
ফলে বলিউডের এখন পরিস্থিতি ঘোর সঙ্কটজনক।‌ কে কখন কার বিরুদ্ধে চলে যাচ্ছে তা একদমই বলা যাচ্ছে না।

RELATED Articles

Leave a Comment