সোহিনীই রাইকে ফাঁসাচ্ছে, বুঝে গেল অনির বাবা! নীলুর খোরপোশের অঙ্ক শুনে আঁতকে উঠল সকলে!

Mithijhora 23 August episode: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠিঝোরা (Mithijhora)। এই ধারাবাহিকে দেখা যায় যে, লিড চরিত্রে আছেন সুমন দে (Suman dey)আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)। দুজনের জুটি ও দর্শকদের খুব পছন্দের। আজকের পর্বে দেখা যাবে, রাইকে আবার‌ও ভুল বুঝল অনির্বাণ। অন্যদিকে অনির্বাণ আর রাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে সোহিনী সেটা বুঝে গেল রাইয়ের শ্বশুরমশাই। 

মিঠিঝোরার ২৩ আগস্টের পর্ব/ Mithijhora 23 August episode

আজকের পর্বে দেখা যাবে (Mithijhora 23 August episode), ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এসে রাই অনির্বাণকে বারবার বোঝাতে থাকে যে এই সবটা ভুল, ডাক্তার যে বলছে সে প্রেগন্যান্ট সেটা শুধুমাত্র লক্ষণগুলো শুনে, যেটা ভুল হতেই পারে। কিন্তু অনির্বাণ রাইকে আবার‌ও ভুল বোঝে। সে বলে বিশ্বাস করবার মতো জায়গায় তুমি আর নেই রাই। আমি বারবার তোমাকে বিশ্বাস করে ঠকে যায়।

রাই তখন বলে, আমি তো বারবার বলছি সবটা ভুল এরকম কিছু হতে পারে না। আচ্ছা তুমি রিপোর্টটা আসা অবধি অপেক্ষা করো। অনির্বাণ বলে, তুমি আমার সাথে এমনটা কী‌ করে করতে পারলে রাই? রাই তখন বলে, আমি তো প্রথমেই তোমাকে বলেছিলাম, তোমার মনের মধ্যে এত সন্দেহ! যার মনের মধ্যে একবার সন্দেহের বিষ ঢুকে যায় আর কোনদিনই সেটা বেরোয় না, তুমি কেন আমাকে ফিরিয়ে আনলে (Mithijhora 23 August episode)?

অনির্বাণ তখন বলে, আমি বারবার তোমাকে বিশ্বাস করে ঠকে যাই। যাই হোক বাড়ি গিয়ে তুমি কিছু বলবে না, যা বলার আমি বলব। এই ডাক্তার আবার মায়ের পরিচিত, যদি মায়ের কানে যায় কি হবে বুঝতে পারছ? রাই বলে, কি হবে মানে? আমি তো বারবার বলছি সবটা ভুল। ওনার কোথাও একটা ভুল হচ্ছে টেস্টের রিপোর্ট এলেই সব বোঝা যাবে। অন্যদিকে দেখা যায় যে, নীলুকে সবাই মিলে বোঝাতে থাকে যে, সে কোনভাবেই শৌর্যের সাথে সংসার করতে পারবে না (Mithijhora 23 August episode)

কিন্তু নিলু তো মনে মনে ঠিক করে নিয়েছে সে সংসার করবেই, তাই সে নিজের খোরপোশ বাবদ দেড় কোটি টাকা চায় যেটা শুনে সকলের চমকে যায়। শৌর্যের মা বলে, ও ডিভোর্স টা নেবে না বলেই এতগুলো টাকা চাইছে। অন্যদিকে শৌর্য বলে আমি তোমাকে ডিভোর্স ও দেব আর ক্ষতিপূরণ ‌ও দেব না। তোমার এত লোভ (Mithijhora 23 August episode)?

অন্যদিকে রাই বাড়িতে ফিরলে সোহিনী জিজ্ঞেস করে অনি রায়ের কী হয়েছে? তখন অনি বিষয়টিকে ঘোরানোর জন্য বলে, বাবা মা তোমরা কবে যাবে বলতো? প্লিজ তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আমি চাই না তোমরা এখানে থাকো আর আমাদের ব্যক্তিগত বিষয়ে কথা বল। তখন সোহিনী বলে, আমি তো কিছুতেই রাইকে এই সংসারটা করতে দেব না। তখন রাইয়ের শ্বশুরমশাই বলে তুমি কি তাহলে কিছু করেছ (Mithijhora 23 August episode)?

অন্যদিকে ধারাবাহিকে দেখা যায় যে পরের দিন রাই অফিস যেতে চাইলে, অনির্বাণ বলে অফিস নয়, আগে ডাক্তারের চেম্বারে চলো, রিপোর্ট নিয়ে আসব তারপর অন্য কথা। তবে আজকের এপিসোড দেখে এটা পরিষ্কার যে সোহিনী কিছু একটা করেছে তাহলে কি নীলুর মত এবার সোহিনীও ধরা পড়ে যাবে! কী হতে চলেছে আগামী পর্বে (Mithijhora 23 August episode), জানতে হলে দেখতে থাকুন মিঠিঝোরা (Mithijhora)। 

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles