‘এতদিন হয়ে গেল, কী করছে সিবিআই, রাজ্য সরকার তো ২৪ ঘন্টায় একজনকে ধরেছিল’! আর জি কর কাণ্ডে মদন মিত্র!

আর জি কর কলেজ ও হাসপাতালে (Rg kar College and hospital) তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও অস্বাভাবিক খুনের ঘটনায় সিবিআই(CBI) তদন্ত ডাকা হয়েছে। এই সিবিআই তদন্ত নিয়ে এবার প্রশ্ন উঠছে। শাসক দলের অনেক নেতাই বলছেন যে এক সপ্তাহ হয়ে গেলেও কেন কোন কিনারা হল না? তৃণমূল বিধায়ক মদন মিত্র (Mdan Mitra) সেই একই প্রশ্ন উসকে দিয়েছেন। এক‌ইসাথে উপনির্বাচনকে টার্গেট করে বাম, গেরুয়া ও কংগ্রেস শিবির একযোগে চিকিৎসকদের হাতিয়ার করছেন বলেও অভিযোগ করেন তিনি।

তৃণমূল বিধায়ক মদন মিত্র উপনির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে বলেন,“নিষ্পাপ চিকিৎসকদের কাঁধে বন্দুক রেখে বিজেপি, সিপিএম ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। এটা হতে দেব না।” গত বৃহস্পতিবার সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনকারী চিকিৎসকদের সাথে দেখা করেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সেখানেই বিরোধীদের নিশানা করে এই কথা বলেন তিনি।

তিলোত্তমার মৃত্যুর পর পেরিয়ে গেছে দুই সপ্তাহ। রাজ্য পুলিশের হাত থেকে এই তদন্ত প্রক্রিয়া এখন চলে গেছে সিবিআই এর হাতে। অথচ এখন‌ও পর্যন্ত এই কাণ্ডে আর নতুন করে কাউকে ধরা যায় নি কেন? সেই নিয়ে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনকারী চিকিৎসকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন মদন মিত্র।

এইদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন,“আমি চাই সত্য উদ্ঘাটিত হোক, নিহত মেধাবী চিকিৎসক ন্যায়বিচার পাক। কিন্তু এতদিন হয়ে গেল, সিবিআই কী করছে? সিবিআই মানে তো বিরাট ব্যাপার। দেশের সবথেকে বড় এজেন্সি। আমাদের সরকার তো ২৪ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করেছিল। ঘটনা ১৪দিন পেরিয়ে গেল, কী করল সিবিআই? কেন তারা চুপ করে আছে? বলুন কিছু! এতজনকে জিজ্ঞাসাবাদ করছেন, কী করলেন? আমরা তো সবরকম তাদের সহযোগিতা করছি। দ্রুত দোষীদের খুঁজে বার করুক সিবিআই।”

বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান বিষয় নিয়ে বলতে গিয়ে তিনি বলেন তিনি গুন্ডামি বরদাস্ত করবেন না, শান্তির পথেই তিনি তা প্রতিরোধ করবেন, মদন মিত্রের কথায়,“ঘোলা জলে মাছ ধরতে দেব না। সামনে উপনির্বাচন আসছে। তাই নিষ্পাপ চিকিৎসকদের কাঁধে বন্ধুক রেখে বিজেপি, সিপিএম ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। এটা হতে দেব না। যদি বিজেপি, সিপিএম, কংগ্রেস মিলে গুন্ডামি করতে চায়, শান্তিপ্রিয় তৃণমূল কর্মী হিসাবে যেটা করার করব, প্রতিরোধ করব।”

আরও পড়ুনঃ এবার আরও বড় বিপাকে সন্দীপ ঘোষ! আর জি করের আর্থিক দুর্নীতি-সহ সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের 

ডাক্তারদের আন্দোলনের পাশে তিনি দাঁড়ালেও ডাক্তারদের মাধ্যমে অন্য কেউ তাদের স্বার্থ চরিতার্থ করলে,সেটা তিনি মেনে নেবেন না, এই কথা বোঝাতে তিনি বলেন, ”ডাক্তারদের আন্দোলনের সঙ্গে সবসময় আছি। চিকিৎসকদের দাবি ন্যায়সঙ্গত। তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। কিন্তু তাঁদের কাঁধে বন্দুক রেখে বিজেপি-সিপিএম যে নোংরামি করছে, মানুষ বেশিদিন তা বরদাস্ত করবে না।”

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles