খালি মাঠে গোল দিল মোদী সরকার। রাজ্যসভায় তিনটি গুরুত্বপূর্ণ শ্রম আইন পাশ হল কার্যত বিনা বাধায়।

বিরোধীদের বয়কটের সুযোগের সদ্ব্যবহার করলো নরেন্দ্র মোদীর সরকার(central government)। প্রায় বিনা বাধায় নটি গুরুত্বপূর্ণ শ্রম আইন পাশ(labour bills) হয়ে গেল রাজ্যসভায়। কিন্তু বয়কট না হলে কার্যত এই বিলগুলি কে নিয়ে মারকাটারি অবস্থা হতো রাজ্যসভায়।

কি গুরুত্ব এই বিলগুলির?

এই বিলগুলি হল শিল্প সম্পর্ক, সামাজিক নিরাপত্তা ও চাকরি সুরক্ষা সম্পর্কিত। আগেই লোকসভায় পাশ হয়েছে এই বিলগুলি। এবার শুধু দরকার রাষ্ট্রপতির সম্মতি। রাষ্ট্রপতির(President) কলমের ছোঁয়ায় এই বিল এখন আইনে পরিণত হলে তিনশো কর্মী দ্বারা চালিত সংস্থা সরকারকে না জানিয়েই ব্যবসা উঠিয়ে দিতে পারবে ও কর্মী ছাঁটাইও করতে পারবে।

রাজ্যসভায় শ্রম বিল পাশ হয়ে যাওয়ার পর শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার(Santosh Gangwar) বলেন শ্রম সংস্কারের প্রয়োজন ছিল। প্রয়োজন ছিল ব্যবসায় স্বচ্ছতা আনার। তিনি বলেন ১৬টি রাজ্য আগেই বন্ধ, ছাঁটাই সংক্রান্ত আইন লঘু করেছে। একই সঙ্গে তাঁর বক্তব্য আগে নিয়ম ছিল ১০০ সদস্যের সংস্থা সরকারকে না জানিয়ে ব্যবসা বন্ধ করতে পারবে ও ছাঁটাই করতে পারবে। কিন্তু এই সংখ্যাটি এত কম থাকায় সংস্থারা কর্মী নিয়োগ করছিল না। নয়া নিয়মে সংস্থারা বেশি করে লোক নিয়োগে উৎসাহী হবে বলে আশা করছে কেন্দ্র।

শ্রমমন্ত্রী আর‌ও বলেন কর্মী স্বার্থকে রক্ষা করার জন্য ইপিএফও এবং ইএসআইসি-র পরিধি বিস্তারিত করা হচ্ছে। তিনি বলেন অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ৪০ কোটি শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

RELATED Articles

Leave a Comment