ছেলে ইউভানের সঙ্গে প্রথম ক্রিসমাস রাজ-শুভশ্রীর, একই ফ্রেমে ধরা দিলেন তিনজন

সদ্যই মা হয়েছেন শুভশ্রী। ছেলে ইউভানের বয়স এখন ৩ মাস। যে কোনও মায়ের জন্যই সন্তান জন্মের মুহূর্তটা জীবনের সবচেয়ে দামী মুহূর্ত। যে কোনও বাবার কছেও তা অত্যন্ত স্পেশাল। ছেলের জন্মের মুহূর্তে সবসময় শুভশ্রীর সঙ্গে সঙ্গেই ছিলেন রাজ। ছেলের জন্মের সঙ্গে সঙ্গেই ছেলেকে কোলে নিয়ে সেই খবর সকলের সঙ্গে শেয়ার করেন তিনি।

রাজ-শুভশ্রীর ছেলে জন্মের পর থেকেই যেন সেলেব্রিটি। তাঁকে নিয়ে সাধারণ জনগণ থেকে শুরু করে রাজ-শুভশ্রীর অনুরাগীদের উৎসাহের অন্ত নেই। ছোট্ট বয়সেই তার নামে খোলা হয়েছে ফ্যান পেজ। তাকে তো অনেকে আবার টলিউডের ‘তৈমুর’ নামেও অভিহিত করেছেন।

এদিকে ইউভানও এই বয়সেই বেশ ফ্রেন্ডলি। ক্যামেরার সামনে তার সেই মিষ্টি দুটো চোখ নিয়ে তাকানো, মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দেয়। কখনও তার দেখা মেলে বাবার সঙ্গে গল্প করতে, কখনও দেখা যায় ঠাম্মার কোলে আদর খেতে, তো কখনও আবার দিদির সিঙ্গে গভীর আলাপচারিতায়। আর মায়ের তো সে চোখের মণি। ইউভানের বিভিন্ন মুহূর্ত ক্যামেরা বন্দী করে রাখেন শুভশ্রী ও রাজ। তবে তাদের তিনজনের একসঙ্গে একই ফ্রেমে কখনও দেখা মেলেনি। তবে এই ক্রিসমাসে সেটাও হয়ে গেল। এক ফ্রেমে মা-বাবার সঙ্গে পোজ দিল ইউভান।

অন্যদিকে রাজ চক্রবর্তীর শেয়ার একটি ছবিতে মাথায় সান্তার টুপি পরা অবস্থায় দেখা মিলল পুচকে ইউভানের। লাল একটি বাক্সের মধ্যে থেকে উঁকি মারছে রাজ-পুত্র। এইভাবেই সকলকে ‘মেরি’ ক্রিসমাস’-এর শুভেচ্ছা জানিয়েছে ছোট্ট ইউভান। আবার অন্য একটি ছবিতে তাঁকে দেখা গেল মায়ের সঙ্গে।

রাজ ও শুভশ্রী ছেলের ডাক নাম রেখেছেন সিম্বা। সিম্বার গলায় মা-বাবা ডাক শোনার জন্য মুকিয়ে রয়েছেন রাজ ও শুভশ্রী। ছেলে হওয়ার পর থেকে তো যেন নিজেদের একার ছবি দিতে ভুলেই গিয়েছেন তারা। স্পব ছবিতেই থাকে ইউভানের উপস্থিতি। এবার তিনজনকেই একই ফ্রেমে পেয়ে বেশ উচ্ছ্বসিত নেট জনতা। মিষ্টি মিষ্টি কমেন্টে ভরে উঠেছে কমেন্ট বক্স।

আরও অন্যান্য খবর