‘এটা কাঞ্চন-সুলভ আচরণ নয়’, কাঞ্চন-পিঙ্কির দাম্পত্য বিবাদ নিয়ে সরব বিরোধী দলনেতা রুদ্রনীল ঘোষ

কাঞ্চন মল্লিকের সঙ্গে রুদ্রনীল ঘোষের বন্ধুত্ব বহুদিনের। একসঙ্গে অনেক কাজ করেছেন তারা। তারা বিগত বেশ কিছু সময় ধরে কাজের চাপে ও রাজনৈতিক কাজের জেরে দুজনের দেখা-সাক্ষাতে ভাঁটা পড়েছে।

গত দু’দিন ধরেই কাঞ্চন ও শ্রীময়ী চট্টরাজের সম্পর্ক মাথাচাড়া দিয়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। এর মধ্যে গতকাল আলিপুএ থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, কাঞ্চন মদ্যপ অবস্থায় তাঁকে হেনস্থা করেছেন ও তাঁর বান্ধবী শ্রীময়ীও নাকি তাঁকে হুমকি দিয়েছেন। এই ঘটনার জেরে কাঞ্চন-শ্রীময়ী-পিঙ্কির খবর এখন রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এই খবর চাউর হতেই এই বিষয় নিয়ে কথা বলেন বিরোধী দলকর্মী রুদ্রনীল ঘোষ। তিনি জানান যে তিনি যে সমস্ত কথা শুনতে পাচ্ছেন, তা একেবারেই ‘কাঞ্চন-সুলভ’ আচরণ নয়।

আরও পড়ুন- লক্ষ্য ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’, মানুষকে যোগাসনমুখী করতে আন্তর্জাতিক যোগা দিবসে নতুন অ্যাপের ঘোষণা মোদীর

রুদ্রনীল এও জানান যে কাঞ্চন ও পিঙ্কির মধ্যে দাম্পত্য সম্পর্ক স্বাভাবিকই ছিল। তবে কাঞ্চনের মা মারা যাওয়ার পর বাড়ি ফাঁকা থাকত মাঝে মধ্যেই। সেই সময় পিঙ্কি ছেলেকে নিয়ে চেতলার বাড়িতে গিয়ে থাকতেন। কিন্তু তা কোনওভাবেই কোনও বিবাদের কারণে নয়।

রুদ্রনীল এও বলেন যে কাঞ্চন একজন নিতান্তই সাদামাটা মানুষ। তাঁকে কেউ নিজের স্বার্থের জন্য ভুল বুঝিয়ে ব্যবহার করছে। তবে কাঞ্চনের জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ নিয়ে রুদ্রনীলের বক্তব্য, যদি দু’জন মানুষের মধ্যে তৃতীয় কোনও ব্যক্তি এসে থাকে, তাহলে তা অত্যন্ত দুঃখজনক। তবে রুদ্রনীলের কথায়, এমন কিছু হয়ে থাকলে, কাঞ্চনের এসবের থেকে সরে আসা উচিত। পিঙ্কির সঙ্গে সম্পর্ক যেন কাঞ্চন ঠিক করে নেন, এমন পরামর্শই দিলেন রুদ্রনীল ঘোষ।

RELATED Articles