‘ওর বাড়িতে একসময়…’ বেরিয়ে পড়ল ১০ বছর ধরে লুকিয়ে রাখা কেচ্ছা! প্রভাব খাটিয়ে সারেগামাপায় টিকে ছিলেন অদিতি? সৌম্যর বি’স্ফোরক অভিযোগ! মুখ খুললেন সহ প্রতিযোগীরাও!

২০১৫ সালের ‘সারেগামাপা’ সিজনে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছিলেন সৌম্য চক্রবর্তী। একই মঞ্চে কীর্তন গেয়ে জনপ্রিয়তা পান অদিতি মুন্সিও। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে অদিতিকে নিয়ে ধারাবাহিকভাবে বিস্ফোরক মন্তব্য করেছেন সৌম্য। তাঁর অভিযোগ, রিয়েলিটি শোয়ে সুযোগ পাওয়া থেকে শুরু করে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিগত যোগাযোগের সুবিধা নিয়েছিলেন অদিতি।

সৌম্যর দাবি, অদিতি প্রথমে এক ব্যক্তির সাহায্যে প্রতিযোগিতায় প্রবেশ করেন। পরে শোয়ের এক স্ক্রিপ্ট রাইটারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে সুবিধা পাওয়ার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি তাঁর আরও দাবি, রিয়েলিটি শো শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই তৎকালীন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে বিয়ে করেন অদিতি। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে অদিতির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।

শুধু তাই নয়, অদিতির গানের দক্ষতা, উচ্চারণ এবং কীর্তন পরিবেশন নিয়েও প্রশ্ন তুলেছেন সৌম্য। তাঁর বক্তব্য, অদিতির বাড়িতে একসময় আর্থিক সমস্যা থাকলেও পরে বিপুল সম্পত্তির মালিক হন তিনি। এছাড়া সৌম্যর অভিযোগ, গ্র্যান্ড ফিনালের সময় তাঁর পরিবার যেখানে মাত্র তিনটি পাস পেয়েছিল, সেখানে অদিতি নাকি ২২টি পাস পেয়েছিলেন। এমনকি শোয়ের প্রচারেও অদিতিকে বেশি গুরুত্ব দেওয়া হত বলেও দাবি করেছেন তিনি।

তবে সৌম্যর এই অভিযোগের সঙ্গে একমত নন অনুষ্ঠানের কয়েকজন সহ প্রতিযোগী। দীপন মিত্র বলেন, যদি সত্যিই প্রভাব খাটিয়ে ফল নির্ধারিত হত, তাহলে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হতেন অদিতি, সৌম্য নয়। তাঁর কথায়, অদিতি সেই সিজনে ফাইনালিস্ট ছিলেন, আর বিভিন্ন বিভাগ থেকে আলাদা আলাদা প্রতিযোগীরা বিজয়ী হয়েছিলেন।

আরও পড়ুনঃ ‘গুগলে টলিউড লিখে সার্চ করলে…’ রুপা গঙ্গোপাধ্যায়ের মতনই ‘টলিউড’ শব্দে ঘোর আপত্তি! এই শব্দটায় মোটেই বিশ্বাস করেন না ঋত্বিক চক্রবর্তী! কেন এই নামের বিরোধিতা? তার কারণ স্পষ্ট জানালেন অভিনেতা!

অন্যদিকে দুর্নিবার সাহা জানান, প্রতিযোগিতায় থাকার সময় তিনি কোনও ধরনের ব্যক্তিগত প্রভাব খাটানোর ঘটনা নিজের চোখে দেখেননি। তাঁর মতে, সেই সময় তাঁর সমস্ত মনোযোগ ছিল গান এবং শিক্ষকদের পরামর্শের দিকে। ফলে বর্তমানে ওঠা অভিযোগ নিয়ে তিনি কোনও প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বলতে পারেন না।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর