‘দাদাগিরি সিজন ৯’-তে হাজির ছিলেন জি বাংলার জনপ্রিয় ধারবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’-এর কলাকুশলীরা। এই পর্বেই ঊর্মির ছোটো ঠাম্মি অর্থাৎ মানসী সিনহার সঙ্গে মজার আড্ডায় মেতে উঠলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
তাঁর সঙ্গে কথা প্রসঙ্গে সৌরভ জানান যে মানসীর স্বামী এখনও সবসময় ধুতি আর পাঞ্জাবি পড়েন। সঙ্গে বরের ধুতিতে চুনর করে দেন মানসী নিজে। যদিও বরের ধুতি দেখাশোনা করার কথায় মুখ বেঁকান মানসী।
আর এরপরই দাদা বলেন, “করে দিলে কী হয়, এখনও ডোনা আমার জামা ইস্ত্রি করে দেয়”। তাতে মানসী বলেন, “ও তাহলে খুব ভালো, আমি অত ভালো বউ নই”।
এদিনের এই পর্বে মানসীর বুটিক নিয়েও মজা করতে দেখা যায় সৌরভকে। তিনি মানসীর কাছে জানতে চান যে তাঁর এত টাকা তাও যে বুটিক খুললেন তিনি! আর এতেই অভিনেত্রী বলেন যে তাঁর বুটিক বন্ধ হওয়ার পিছনে দায়ী দাদা-ই। তিনিই নাকি ছড়িয়েছেন যে মানসী নিজের বুটিকে পরা শাড়ি বিক্রি করেন। এমন নানান খুনসুটি, মজাতে মেতে উঠেছিল ‘দাদাগিরি’র এই পর্ব।
স্ত্রী ডোনাকে নিয়ে ‘দাদাগিরি’ শো-তে মাঝে মধ্যেই কথা বলতে শোনা যায় সৌরভকে। কিছুদিন আগেই যেমন ভ্যালেন্টাইনস ডে-র আগে সৌরভের জন্য বার্তা পাঠিয়ে ডোনা বলেন, “দাদা ছোটবেলা থেকেই আমার ভ্যালেন্টাইন, আজও আমার ভ্যালেন্টাইন”। একথা শুনেই মিষ্টি-লাজুক হাসি হাসতেদেখা গিয়েছিল মহারাজকে। আনন্দে বলেই দিয়েছিলেন, “আরে বাহ্! লাভ ইজ দ্য বেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড”।





