তোমার থাকলে তুমিও দেখাও! কেন বললেন স্বস্তিকা?

বাংলা ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে অন্যতম ডাকাবুকো নায়িকা বলা হয় স্বস্তিকা মুখোপাধ্যায়কে। বামপন্থী এই অভিনেত্রী নিজের বক্তব্য বরাবরই সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে রাখেন। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি লুকোছাপা করতে একদমই রাজী নন। শরীর প্রদর্শনেও তার কোন ছুঁৎমার্গ নেই। এর আগে চরিত্রের প্রয়োজনে অনেকবার নিজের শরীর উন্মুক্ত ‌করেছেন স্বস্তিকা। তবে এবার যেন খানিকটা বিনা প্রয়োজনেই অন্য মহিলাদের সাহসী হতে বললেন এই অভিনেত্রী। কী করেছেনটা কী স্বস্তিকা যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত তোলপাড় চলছে দুই দিন ধরে?

আসলে দুই দিন আগে স্বস্তিকা নিজের ক্লিভেজ উন্মুক্ত করে কয়েকটি ছবির কোলাজ ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। সেই ছবিতে বিপজ্জনকভাবে কাটা নেকলাইনের ফাঁক দিয়ে স্পষ্ট বক্ষ বিভাজিকা দেখা যাচ্ছে। রুপালি সিক্যুইন ড্রেসে এবং অভিনব হেয়ার কাটিংয়ে স্বস্তিকা সেই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছেন।

 

এই ছবিতে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে যে রকম সেরকম ছবির ক্যাপশন দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। তিনি লিখেছেন, “যদি তোমার থাকে তুমিও দেখাও।” অনেকেই বলছেন যে তিনি ক্লিভেজের কথাই বলেছেন। ক্লিভেজ দেখানো নিয়ে মহিলাদের অনেক সময় নানা কথা শুনতে হয়। সেই কথাগুলোকেই পাত্তা না দিয়ে নিজের ক্লিভেজ নির্ভয়ে দেখানোর জন্য উৎসাহ দিয়েছেন অভিনেত্রী।
তবে তার ক্যাপশন দেখে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন যে স্বস্তিকা সেলিব্রিটি তাই তিনি অতটা নিরাপত্তার অভাব বোধ করেন না, কিন্তু সাধারণ মহিলাদের পক্ষে অভিনেত্রীর উপদেশ মানলে তাদের জীবনহানির আশঙ্কা রয়েছে।

আরও অন্যান্য খবর