‘স্বাভিমান রহে’ IncSyns Music এর সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের করোনা যোদ্ধাদের সম্মান জানিয়ে গান উৎসর্গ করল টাটা পাওয়ার!

IncSyns Music সঙ্গে মিলিত হয়ে টাটা পাওয়ার ভারতের কোভিড -১৯ যোদ্ধাদের জন্য ‘স্বাভিমান রহে’ একটি গান তৈরী করেছে। টাটা পাওয়ার ও IncSyns-এর উদ্যোগে গানটি কাল ইউটিউবে দুপুর সাড়ে বারোটায় প্রকাশ পেয়েছে। দিল সে হিন্দুস্তানি-২ এবং ইউটিউব অরিজিনালস ‘এআরআর’আইভড খ্যাত গায়ক শাজী আহমেদ গানটি গেয়েছেন। সুর এবং কথা দিয়েছেন সুরকার রশিদ খান।

এই উদ্যোগের কথা বলতে গিয়ে, টাটা পাওয়ারের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মিঃ প্রবীর সিনহা বলেছেন, আমরা যেমন আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি কৃতজ্ঞ, যাঁদের জন্য আজ আমরা একটি মুক্ত ও গণতান্ত্রিক জীবনযাপন করছি, তেমনভাবেই আমরা আজকের কোভিড ১৯ যোদ্ধাদের কাছেও সমানভাবে কৃতজ্ঞ । তাঁদের যোদ্ধা, ফ্রন্টলাইন কর্মী বলা হয়। আমাদের পরিবারকে সুরক্ষা প্রদানের জন্য তাঁরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তাঁরা অসুস্থদের যত্ন নিচ্ছেন। সেই সঙ্গে যাঁরা আমাদের রাস্তাগুলি পরিষ্কার রাখছেন। যাঁরা আমাদের বাড়িঘর এবং হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছেন। এছাড়াও যাঁরা আমাদের জন্য নিজেদের কাজের বাইরে গিয়ে ওভার ডিউটি করছেন এই গান তাঁদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের ছোট্ট একটি বিনীত প্রচেষ্টা মাত্র।

আরও অন্যান্য খবর