টলিউডে আবার বাজতে চলেছে বিয়ের সানাই। তবে বড় পর্দায় নয় এবার ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। সাত ভাই চম্পা সিরিয়ালের পারুল তথা প্রমিতা চক্রবর্তী এবং এই সিরিয়ালেরই অভিনেতা রুদ্রজিত মুখোপাধ্যায়ের প্রেম সম্পর্কের কথা আজ আর কারোর অজানা নয়।সিরিয়ালের শুটিংয়ের ফাঁকে কখন যে একে অপরের মন দেওয়া-নেওয়া হয়ে গেছে নিজেরাই বুঝতে পারেননি। আর কিছুদিনের মধ্যেই একে অপরের জীবন ভাগ করে নেওয়ার অঙ্গীকার করতে চলেছেন এই দুই জনপ্রিয় তারকা।
বেলগাছিয়ার ওলাইচণ্ডী মন্দিরবাড়ির মেয়ে প্রমিতা। কড়া শাসনেই কেটেছে ছোটবেলা। নিজেই জানিয়েছেন শৈশব থেকেই কড়া নিয়মের বেড়াজালে বন্দি ছিলেন তিনি। পুজোর সময় কারোর দিকে তাকাতেন না যদি ধরা পড়ে যান। অথচ সেই দুর্গাপূজাতেই তিনি প্রেমে পড়লেন।প্রমিতার ছোটপর্দায় যাত্রা শুরু হয় বধূবরণ সিরিয়ালের মধ্যে দিয়ে। এরপর সাত ভাই চম্পা সিরিয়ালের পারুলকে চরিত্র তাকে আকাশছোঁয়া খ্যাতি এনে দেয়।
অন্যদিকে রুদ্রজিতকেও দর্শকরা অত্যন্ত পছন্দ করেন। তাই রুদ্র প্রেমিকার প্রেম কাহিনী বিবাহ বন্ধনে পরিণত হচ্ছে যেন তাদের ভক্তরা অত্যন্ত খুশি যার প্রমাণ পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই বছরের পুজো নিয়ে কী প্ল্যান জিজ্ঞাসা করা হলে অভিনেত্রী জানালেন, প্রতিবছর রুদ্র পুরুলিয়ায় চলে যান নিজের বাড়ির দুর্গা পুজোর জন্য।পুজোতে একসঙ্গে সময় কাটানো না হলেও ফোনে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখেন। তবে এবার তিনি পুরুলিয়া যাবেন রুদ্রর সঙ্গে।
আর সাজগোজ? অষ্টমীর সাজ এর উপর জোর দিয়েছেন অভিনেত্রী। সেই দিন তিনি পড়বেন তার পছন্দের লাল শাড়ি, মানানসই গয়না, হালকা মেকআপ এবং ছোট্ট টিপ। তবে প্রমিতা জানালেন যে তিনি দশমীতেও সিঁদুর খেলার জন্য লাল পাড় শাড়ি কেনেন। এখনো বিয়ে না করলেও প্রতিবছর প্রতিমা নিরঞ্জনের আগে তিনি সিঁদুর খেলেন। এ বছরও তিনি সিঁদুর খেলবেন যতই করোনা আসুক না কেন। ২০২১ সালে ভ্যালেন্টাইন্স ডের দিনে দুই পরিবারকে সাক্ষী রেখে তারা নিজেদের এঙ্গেজমেন্ট পর্ব সারবেন বলে জানিয়েছেন এই জুটি।





