হানিমুন পিরিয়ড চলছে নাকি? উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চনকে খুঁজতে পোস্টার এলাকাজুড়ে, ধাপ্পা দিয়ে কাঞ্চন বললেন, ‘এই তো আমি’

হাজারো বিতর্ক ট্রোলিং এর মাঝে চুটিয়ে সংসার করছেন কাঞ্চন-শ্রীময়ী (Kanchan Mullick) বিবাহিত জীবন উপভোগ করছেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজ। সমস্ত কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তারা। দেড় বছরের আইনি লড়াইয়ের পর ১০ জানুয়ারি ডিভোর্স ফাইনাল হয় পিঙ্কি আর কাঞ্চনের। ৫৬ লাখ টাকা ও দশ বছরের ছেলে ওশকে দেন তৃণমূলের বিধায়ক । পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের মামলা শেষ হতেই শ্রীময়ী চট্টরাজের সঙ্গে রেজিস্ট্রি সারেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এত কান্ড করে বিয়ে করার পর নিখোঁজ বিজ্ঞপ্তি কাঞ্চনের।

লোকসভা নির্বাচনের আগে উত্তরপাড়া জুড়ে পোস্টার পড়েছে। নিখোঁজ কাঞ্চন মল্লিক! বিয়ের পর একমাস কাটতে না কাটতেই নিখোঁজ হয়ে গেলেন কাঞ্চন? কোথায় গেলেন অভিনেতা? ব্যাপারটা কী? সম্প্রতি, উত্তরপাড়া জুড়ে কাঞ্চন মল্লিকের নামে পোস্টার পড়েছে। পোস্টারে জানানো হয়েছে কাঞ্চন মল্লিক নিখোঁজ।

বিজেপির তরফে এই পোস্টার দেওয়া হয়েছে। খোঁচা দেওয়া হয়েছে বিধায়কের ব্যক্তিগত জীবন নিয়ে। ৫৩ বছর বয়সে এসে তৃতীয় বিয়ে নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে বিরোধীদের তরফে। অভিনেতার নাকি এখন হানিমুন পিরিয়ড চলছে বলে তাঁকে কটাক্ষ করা হয়। এনিয়ে বিরোধীরা জলঘোলা করছে। এবার পোস্টার প্রকাশ্যের পরই জবাব দিলেন কাঞ্চন মল্লিক।

এ হেন পোস্টার পড়তেই কাঞ্চন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘এই তো আমি। যাঁরা দেখতে পেয়েও ইচ্ছে করে দেখতে চান না, তাঁদের আমার কিছুই বলার নেই। গতকাল কল্যাণ দার হয়ে প্রচার কে করল? বিধায়ক তহবিলের টাকা খরচ করা হচ্ছে কীভাবে? বিধায়ক অফিসে কে বসছে আমি নেই তো?’ অভিনেতা আরও জানান, “তাঁর যা কাজ যা পরিষেবা দেওয়ার কথা তিনি সেটা দিয়ে থাকেন। সবার বাড়ি বাড়ি তিনি যেতে পারেন না। কিন্তু বিধায়ক অফিসে তিনি বসেন নিয়মিত।”

কাঞ্চন মল্লিকের নামে উত্তরপাড়ার হিন্দমোটরে পোস্টারে পোস্টারে ছেয়ে দিয়েছে বিজেপি। বিজেপির তরফে জানানো হয়েছে “কাঞ্চন মল্লিকের নাকি এখন হানিমুন পিরিয়ড চলছে।” বিজেপির সদস্য প্রণয় রায় দাবি করেছেন, ওখানকার মানুষ নাকি তাঁদের বিধায়ককে কোনও কাজেই পান না। এই কটাক্ষের জবাবে কাঞ্চন জানিয়েছেন বিজেপি নাকি ইচ্ছে করে ‘ঘামাচিকে কার্বাঙ্কল বানাচ্ছে।’

RELATED Articles