নিউজ রিডার পদে নিয়োগ করছে প্রসার ভারতী, বেতন ৩৫,০০০ টাকা, সময় বেশি নেই, এখনই আবেদন করুন

বর্তমান প্রজন্ম এখন সাংবাদিকতার দিকে বেশ ঝুঁকেছে। অনেকেই চান নিউজ রিডার হতে। টেলিভিশনের পর্দায় খবর পড়ার ইচ্ছা অনেকেরই থাকে। সুন্দরভাবে সংবাদ উপস্থাপন করাটাও তো একটা শিল্প। আপনিও যদিও নিউজ রিডার পদে চাকরি খুঁজে থাকেন, তাহলে এবার আপনার জন্য এল বড় সুযোগ। নিউজ রিডার পদে নিয়োগ করছে প্রসার ভারতী। আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নিন এখনই।

গত ১৯ জুলাই প্রসার ভারতীর তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন জানাতে হবে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইংরেজি ভাষায় সংবাদ পাঠের জন্য নিউজ রিডার নেওয়া হবে। অফলাইনে কোনেওভাবেই আবেদন গ্রহণ করা হবে না। আবেদন সংক্রান্ত সময়সীমার যদি কোনও বদল হয়, তাহলে তা সংশ্লিষ্ট ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে প্রার্থীদের।

বয়সসীমা

প্রার্থীদের বয়স ৩০ বছরের বেশি হলে চলবে না। নির্দিষ্ট বয়সসীমা পেরিয়ে গেলে আবেদনপত্র গ্রাহ্য করা হবে না।

যোগ্যতা

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। প্রার্থীর ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যিক। আবেদনকারীকে ইংরেজি ভাষায় দক্ষ হওয়া আবশ্যিক। একইসঙ্গে প্রভাবশালী কণ্ঠস্বর এবং ভালো উপস্থাপনার ক্ষমতা থাকতে হবে। আবেদনকারীর সাংবাদিকতা কিংবা মাস কমিউনিকেশনে পিজি ডিগ্রি, রেডিও কিংবা টিভিতে কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারের জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

শূন্যপদ

নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৪ টি শূন্যপদে নিউজ রিডার (ইংরেজি) নেওয়া হবে।

বেতন

প্রসার ভারতীতে নিউজ রিডার পদে নিযুক্ত হলে ৩৫,০০০ টাকা মাসিক বেতন পাবেন প্রার্থীরা।

কাজের মেয়াদ

আপাতত দুই বছরের কাজের জন্য নিউজ রিডার নিযুক্ত করবে প্রসার ভারতী। পরবর্তীকালে কাজের মানের উপর নির্ভর করে মেয়াদ বাড়ানো হতে পারে।

কীভাবে আবেদন করতে হবে

প্রসার ভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে যোগ্য প্রার্থীদের। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যেই আবেদন জানাতে হবে।

আরও অন্যান্য খবর