এশিয়া ‘শ্রেষ্ঠ’ মুকেশ আম্বানি! হারালেন জ‍্যাক-মা কে।

দেশের সব থেকে অর্থবান ব‍্যাক্তি তিনিই। এবার ফেসবুক স্রষ্টা মার্ক জুকারবার্গ এর সঙ্গে চুক্তির পর ফের এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। বুধবার ফেসবুকের সঙ্গে চুক্তির পরে আম্বানির সম্পদের পরিমাণ ৪.৭ বিলিয়ন ডলার বেড়ে ৪৯.২ বিলিয়ন ডলারে পরিণত হয়। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮ লক্ষ কোটি টাকার সমান।

ফেসবুকের সঙ্গে চুক্তির পর মুকেশ আম্বানির রিলায়েন্সের শেয়ার বাড়ে ১০ শতাংশ। এর ফলে জ্যাক মা-এর থেকে সম্পত্তির পরিমাণে ৩.২ বিলিয়ন ডলার এগিয়ে যান মুকেশ আম্বানি। ব্ল‍ুমবার্গ বিলিয়োনেয়ার ইনডেক্স এই রিপোর্ট প্রকাশ করেছে। বুধবারই জুকেরবার্গ জানিয়েছেন, বিশ্বজুড়ে ফেসবুকের গ্রাহক সংখ্যা আরও বাড়াতেই জিও-র সঙ্গে চুক্তি করছে তাঁরা। ৫.৭ বিলিয়ন মার্কিন ডলারে বিনিময়ে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ১০% শেয়ার কিনতে চলেছে ফেসবুক।

ফেসবুকের সঙ্গে এই গাঁটছড়া বাঁধার আগে বিশ্বের সর্ববৃহত্‍ অয়েল রিফাইনারির মালিক মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ২০২০-র ইনডেক্সে ১৪ বিলিয়ন ডলার কমেছিল। গোটা এশিয়া মহাদেশে সম্পত্তির পরিমাণ ডলারের হিসেবে এর চেয়ে বেশি কারোর পরেনি। কিন্তু ফেসবুকের সঙ্গে চুক্তির পরেই ফের আলিবাবার মালিক জ্যাক মা-কে পেছনে ফেলে এগিয়ে গেলেন আম্বানি।

RELATED Articles

Leave a Comment