বর্তমানে ‘Moye Moye’ গানটি বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে। মানুষের জীবনেও ঢুকে পড়েছে এই গান। বন্ধুরা একে অপরের সঙ্গে মজা করতে গিয়ে এই গানটিই করছেন আজকাল। এই গান নিয়ে মিমের অন্ত নেই। এবার এই গান নিয়ে একটি ভিডিও বেশ ভাইরাল হল যা বিয়েবাড়ির।
যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে বর-কনের মালাবদল চলছে। বর কনের গলায় মালা পরানোর পর বরের বন্ধুরা ‘Moye Moye’ গেয়ে ওঠে। তা নিয়ে হাসিমজা শুরু হয়। এরপর কনে তাদের দিকে এমনভাবে তাকান, যে দেখলে বোঝাই যাচ্ছে এই নিয়ে বরের অবস্থা কী হতে চলেছে।
এই ভিডিওটি শেয়ার হয় গত ১ জানুয়ারি। ভিডিও শেয়ার করে ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, “চেহারা (অভিব্যক্তি) সব বলে দিয়েছে। এখন সে তার বন্ধুদের সঙ্গে দেখা করবে না।” এই খবর লেখা পর্যন্ত এই ক্লিপটি ২ লাখের বেশি ভিউ এবং ১৫০০-এর বেশি লাইক পেয়েছে”।
https://twitter.com/DalviNameet/status/1741845227550515501
এই ভিডিও দেখে এক একজন নেটিজেন এক এক ধরণের মন্তব্য করেছেন। এক ব্যক্তি লিখেছেন, “কনের অভিব্যক্তি অনেক কিছু বলেছে”। আবার অন্য একজন লিখেছেন, “বিয়ের পর বরকে মারধর করা হবে। শুধু তার রাগ দেখুন। অন্যরা উপভোগ করতে লাগল”। যদিও কেউ কেউ বলেছেন যে এই ধরনের বন্ধুদের বিয়েতে আমন্ত্রণ জানানো উচিত নয়।
‘Moye Moye’ গানটি এই মুহূর্তে খুবই ভাইরাল। এই গানের মূল শিরোনাম হল Dzanum। এই গানটি গেয়েছেন সার্বিয়ান গায়ক তেয়া দোরা। সোশ্যাল মিডিয়ায় এই গানটি নিয়ে অনেক কমেডি মিম তৈরি করা হলেও এই গানের অর্থ খুবই গুরুতর। এটি খুবই আবেগপূর্ণ একটি গান। সার্বিয়ান ভাষায় Dzanum মানে হল দুঃস্বপ্ন। জানুম বা মোয়ে মোয়ে গানটির অর্থ, যদি আপনার স্বপ্ন অপূর্ণ থেকে যায়, তাহলে সেই স্বপ্ন কখনই ছেড়ে দেওয়া উচিত নয়। দুঃস্বপ্ন ও হতাশা কাটিয়ে উঠার মাধ্যমেই আমরা নিজেদের জীবনকে আরও উন্নত দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।





