জুতো পায়ে পরার বস্তু, অন্তত আমরা ছোটো থেকে তেমনটাই জেনে এসেছি। তবে কেউ যদি সেই জুতোয় পা না ঢুকিয়ে গোটা শরীরটাই ঢুকিয়ে দেন, তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে, একবার ভেবে দেখুন তো! কী? ভাবছেন তো, এমন কীভাবে হতে পারে? এমনটাই এবার হয়েছে। এক ব্যক্তি এমন এক জুতো বানালেন যাতে গোটা শরীরই ঢুকে যায়।
ঠিক আছে, ব্যাপারটা আরও একটু খোলসা করে বলা যাক। চীনকে আমরা এমনিতে যতই অপছন্দ করি না কেন, তাদের প্রযুক্তি যে অভাবনীয়, তা স্বীকার করতেই হবে। সে বাড়ি ভেদ করে ট্রেন চলে যাওয়াই হোক বা অন্য কিছু, সে দেশে সবকিছুই যেন কেমন অদ্ভুত।
এবার আরও এক অদ্ভুত কাণ্ড ঘটালেন সেদেশের এক বাসিন্দা। জুতো গাড়ি বানিয়ে ফেললেন তিনি। হ্যাঁ, এক চীনা ব্যক্তি বানালেন এক মডিফায়েড গাড়ি যা দেখতে পুরো জুতোর মতো। জানা গিয়েছে, ওই ব্যক্তি নিজে জুতো সারাই করেন। নিজের দোকানের বিজ্ঞাপনের জন্য এমন জুতো গাড়ি বানিয়েছেন তিনি। আবার সেই গাড়িটি চোরে ঘুরেও বেড়াচ্ছেন। এমনই একটি ভিডিও সম্প্রতি তুমুল ভাইরাল হয়েছে।
View this post on Instagram
সেই গাড়িতে চীনের পতাকাও লাগানো রয়েছে। গাড়িতে রয়েছে চারটি চাকা। ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তি গাড়িটি চালিয়ে এলেন এবং একটি দোকানের সামনে সেটি পার্ক করলেন। গাড়িতে কেবল একজনই বসার মতো জায়গা রয়েছে। হ্চালক ছাড়া আর কেউ বসতে পারবেন না ওই গাড়িতে। তবে চালকের আসনটি বেশ লম্বা। আরাম করে বসার জন্য যথেষ্ট জায়গা রয়েছে ওই গাড়িতে।
এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে iamk24 নামের একটি পেজ থেকে। সেখানে এমন নানান অত্যাধুনিক প্রযুক্তির নানাবিধ ভিডিও হামেশাই শেয়ার করা হয়। দিন পাঁচেক আগে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। এর মধ্যেই এক লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিওটি। কেউ কেউ আবার কমেন্ট করে লিখেছেন যে জুতো সারাইয়ের দোকানের এমন বিজ্ঞাপন চমৎকার।





