কৃষ্ণ নাম সংকীর্তন। হরিনামের এই বন্দনা গোটা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। কৃষ্ণপ্রেমে মাতোয়ারা মানুষের তো অন্ত নেই এই দুনিয়ায়। কীর্তনের তালে তালে নাচ ভগবানকে উদ্দেশ্য করে, এমন ঘটনা তো নতুন কিছু নয়। এবার এই কীর্তনের তালে নাচলেন খোদ স্পাইডারম্যানও।
সম্প্রতি নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের কেন্দ্রস্থলে একটি নাভের ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। সেই ভিডিওতে দেখা গিয়েছে, টাইমস স্কোয়ারের কেন্দ্রস্থলে চলছে হরিনাম সংকীর্তন। আর সেই কীর্তনের তালে নাচছেন স্পাইডারম্যান।
এই ভিডিও শেয়ার করে ক্যাপশন দেওয়া হয়েছে, “স্পাইডার-ম্যান মজার যোগদান! ২০২৩ সালের নভেম্বরে নিউ ইয়র্ক” সিটির টাইমস স্কয়ারে আটলান্টা সংকীর্তন ভক্তদের সঙ্গে মহা হরিনাম।
এই ভিডিওতে দেখা গিয়েছে, টাইমস স্কোয়ারে চলছে হরিনাম সংকীর্তন। তাতে নাচছেন অনেকেই। হঠাৎই সেই নাচে যোগ দেন স্পাইডারম্যানের পোশাক পরা এক ব্যক্তি। তিনিও সেই ঢোলের তালে তালে কীর্তনের সঙ্গে নাচতে থাকেন। তাঁকে দেখে সেই নাচে যোগ দেন আরও অনেকেই। সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল।
View this post on Instagram
ভাইরাল হওয়া পোস্টে নানান কমেন্ট এসেছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাতে ভিড় করে। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী পোস্ট করেছেন “এত সুন্দর”। অন্য একজন যোগ করেছেন, “লোকটি তার বাচ্চার সঙ্গে এসেছে”।
বলে রাখি, আইকনিক মার্ভেল সুপারহিরো স্পাইডার-ম্যান, স্ট্যান লি এবং স্টিভ ডিটকো দ্বারা নির্মিত হয়েছিল। চরিত্রটি ১৯৬২ সালে কমিক বই অ্যামেজিং ফ্যান্টাসি #১৫-এ আত্মপ্রকাশ করেছিল। এরপর থেকেই এটি নানান কমিকস, টিভি শো, এবং ব্লকবাস্টার চলচ্চিত্রের মধ্য দিয়ে গিয়েছে, যা বিশ্বব্যাপী দর্শকদের মুগ্ধ করেছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!