বিরিয়ানির প্লেটটা সামনে কিন্তু সেই মনমাতানো খুশবুটা পাচ্ছেন না। কিংবা ধরুন এলাইচি চা এর কাপটাতে সবে আয়েশ করে চুমুক দিয়েছেন কিন্তু একি কোনো ফ্লেভারই পাচ্ছেন না। কী হল? জিভ-নাক সব বিশ্বাসঘাতকতা করছে নাকি? না, এক্ষেত্রে আপনার করোনা হলেও হতে পারে বলে জানাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকরা।
এর আগে করোনার চিহ্ন হিসাবে জ্বর, শুকনো কাশি, নিশ্বাসের কষ্টকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কিন্তু এই রিপোর্ট অনুযায়ী আচমকা যদি আপনার জিভ ও কানের ইন্দ্রিয় শিথিল হয়ে পড়ে, সেটি করোনার চিহ্ন হতে পারে। সেই পরিস্থিতিতে হোম কোয়ারেন্টাইন করে করোনা পরীক্ষা করে নেওয়াই কাম্য।
যারা গন্ধ পাচ্ছেন না, অন্যদের থেকে তাদের করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনা দশগুণ বেশি বলে রিপোর্টে উঠে এসেছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই এখানে ভাইরাসের প্রভাব তেমন জোরালো নয় ও কয়েক সপ্তাহ বাদেই আক্রান্তরা ফের ঘ্রাণ ও স্বাদের ক্ষমতা ফিরে পেয়েছেন।
তাই এইরকম উপসর্গ দেখলেই দেরি না করে করোনা পরীক্ষা করান।





