আমজনতার ভাগ্য ফেরানোই একমাত্র লক্ষ্য, কুমিরকে বিয়ে করলেন শহরের মেয়র, তুমুল ভাইরাল ভিডিও

শহরের মেয়রের বিয়ে বলে কথা, সে কী আর চাট্টিখানি কথা। চারিদিকে সাজো সাজো রব। বিয়ের পোশাকে একেবারে তৈরি বরমশাই। এদিকে কনেও প্রস্তুত বিয়ের জন্য। সমস্ত রীতিনীতি মেনে এক হল চার হাত। তবে চার হাত কী আদৌ বলা যায়? কারণ কনের যে হাতই নেই, তার যে চারটেই পা। মেয়র যাকে বিয়ে করেছেন তিনি কোনও মানুষ নন, বরং কুমির। বিয়ের পর আবার নববিবাহিতা বধূকে চু’ম্ব’নও করলেন মেয়র।

না, কোনও গল্পকথা নয়, এমন ঘটনা সত্যিই ঘটেছে। জলজ্যান্ত এক কুমিরকেই বিয়ে করেছেন দক্ষিণ মেক্সিকোর সান পেদ্রো হুয়ামেলুলা শহরের মেয়র ভিক্টর হুগো সোসা। তবে জানা যাচ্ছে, মেক্সিকোর সান পেদ্রো শহরের রীতি মেনেই হয়েছে এই বিয়ে। মানুষের সঙ্গে প্রকৃতির মিলনের নিদর্শন হিসাবেই বহুদিন ধরেই এই বিয়ের প্রথা চলে আসছে।

ইতিহাস অুযায়ী, অন্তত ২৩০ বছর ধরেই এই রীতি চলে আসছে। এই কুমিরকে ধরিত্রী মায়ের প্রতীক মনে করা হয়। স্থানীয় নেতাকে কুমিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। যাতে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয়, সঠিক ভাবে চাষবাস হতে পারে- সেই কারণেই এই বিয়ের অনুষ্ঠান করা হয়। গত বছরও মেক্সিকোর মেয়রকে কুমিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেখা গিয়েছিল।

জানা গিয়েছে, ভিক্টর যে কুমিরটিকে বিয়ে করেছেন, সেটির নাম অ্যালিসিয়া আদ্রিয়ানা। স্থানীয়দের মতে, এই কুমিরটি হল একটি ‘রাজকন্যা’। তাকে বিয়ে করে অত্যন্ত খুশি ভিক্টর। তাঁর কথায়, “আমরা একে অপরকে ভালবাসি, এবং আমি ওর দায়িত্ব গ্রহণ করেছি। সেটাই গুরুত্বপূর্ণ। আপনি ভালো না বেসে বিয়ে করতে পারবেন না কাউকে। তাই আমি রাজকন্যার সঙ্গে বিয়েতে সম্মত হয়েছি”।

https://twitter.com/Reuters/status/1675324662623117314?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1675324662623117314%7Ctwgr%5Ec48258ca90356e66330165820c839b806ec87008%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fnews%2Fstate%2Fmexican-mayor-marries-crocodile-in-centuries-old-ritual-to-bring-good-fortune%2F

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই বিয়ের ফলে পৃথিবীর সঙ্গে স্থানীয় গোষ্ঠীগুলির সংযোগ স্থাপিত হয়। প্রকৃতি মায়ের কাছে সম্প্রীতি, বৃষ্টি ও ফসলের ভালো উৎপাদনের আশীর্বাদ প্রার্থনা করেন তারা। অনুষ্ঠানের আগে নাচের জন্য স্থানীয় মানুষের বাড়িতে নিয়ে যাওয়া হয় ওই সরীসৃপটিকে। তবে নিরাপত্তার জন্য বিয়ের অনুষ্ঠান সম্পন্ন না হওয়া পর্যন্ত মুখ বেঁধে রাখা হয় কুমিরটির। টাউন হলে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে একজন স্থানীয় মৎস্যজীবী মাছ চাষ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।

RELATED Articles